ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যু ,স্বামী আটক

পীরগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যু ,স্বামী আটক


মোকাদ্দেস হায়াত মিলন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট ২০২৫


 পীরগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যু ,স্বামী আটক
ঠাকুরগাঁও: পীরগঞ্জে লামিয়া আকতার নামে ১৪ বছর বয়সী এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার কোষামন্ডলপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বামী দাবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আর গৃহবধুর স্বজনদের দাবী নিজেদের আড়াল করতে তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধুর স্বামী বাদল ইসলামকে আটক করেছে।
এলাকাবাসী জানায়, উপজেলার কোষামন্ডলপাড়া গ্রামের বাদশা আলমের ছেলে বাদল ইসলাম ও উপজেলার থুমনিয়া শাহাপাড়া গ্রামের রবিউল ইসলামের ১৪ বয়সী কন্যা লামিয়া প্রায় ৮ মাস আগে প্রেম করে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। ছেলে পক্ষ এ বিয়ে মেনে নিলেও মেয়ে পক্ষ মেনে নেয়নি। এ অবস্থায় কোষামন্ডলপাড়ায় নিজ বাড়িতে সংসার করে আসছিল বাদল ও লামিয়া।

অন্যান্য দিনের মত শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে তারা। রাতে লামিয়া ঘরের তীরের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে ভোর রাতে প্রচার চালায় তার স্বামী বাদল। এলাকার লোকজন এসে লামিয়াকে মৃত অবস্থায় দেখতে পায়।

খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী বাদল ইসলামকে আটক থানায় আনা হয়। বাদলের দাবী তার স্ত্রী আত্মহত্যা করেছে। তবে লামিয়ার পিতা রবিউল এবং চাচা ফজলুল হকের দাবী লামিয়াকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর হচ্ছে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, এক গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ঐ গৃহবধুর স্বামীকে আটক করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৫৩   ২১৫ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ