ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » মাদক সেবনে বাঁধা দেওয়ায় চার জনকে কুপিয়ে জখম

মাদক সেবনে বাঁধা দেওয়ায় চার জনকে কুপিয়ে জখম


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫


মাদক সেবনে বাঁধা দেওয়ায় চারজনকে কুপিয়ে জখম

পটুয়াখালী: বাউফলে মাদক সেবনে বাঁধা দেওয়ায় একই পরিবারের চারজনকে কুপিয়ে গুজরত জখম করার হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার দাশপাড়া ইউপির ৪নং ওয়ার্ডের সিকদার বাড়ির সংলগ্ন এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আরিফ, তার পিতা আউয়ুব আলী সিকদার , চাচা সেলিম সিকদার এবং বৃদ্ধা দাদি চাঁন বানু।

জানাগেছে, ওই এলাকায় আবুল হোসেন, জুয়েল, আরিফ ও কাওসারসহ কয়েকজন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিল।এসময় ভুক্তভোগী আরিফ তাদের বাঁধা দিলে তার ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। আরিফকে রক্ষায় তার বাবা, চাচা ও দাদি এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসে।

এদের মধ্যে আইয়ুব আলী, চাঁন বানু ও সেলিমকে বাউফল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আরিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন ,”বিষয়টি আমারা জানা নেই। আমি খোঁজ খবর নিচ্ছি । অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৫:৩৭   ১৫৯ বার পঠিত  |