ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মৎস্য অফিসের মাঠ কর্মীর বিরুদ্ধে ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

মৎস্য অফিসের মাঠ কর্মীর বিরুদ্ধে ভাতার টাকা আত্মসাতের অভিযোগ


আজাদ রহমান,স্টাফ রিপোর্টার (আগৈলঝাড়া)
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫


মৎস্য অফিসের মাঠ কর্মীর বিরুদ্ধে ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

বরিশাল: পুকুরের সংখ্যা জরিপে আগৈলঝাড়ায় মৎস্য অফিসের মাঠ সহায়ক কর্মী সরকারী নিয়ম অমান্য করে বাহিরের লোক দিয়ে পুকুর জরিপের কাজ করিয়ে ভাতার টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। মৎস্য অফিসের ওই কর্মীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে জরিপকারী সমীর রায়। এঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারা দেশের ন্যায় আগৈলঝাড়া উপজেলার ৫ টি ইউনিয়নের মধ্যে বাগধা ও বাকাল ইউনিয়নে পুকুর জরিপের কাজ করার সরকারী নিয়ম রয়েছে মৎস্য অফিসের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী প্রিশীলা অলি বায়েনের। সে সরকারী নিয়ম অমান্য করে নিজে মাঠে না গিয়ে উপজেলার আস্কর গ্রামের নির্মল রায়ের ছেলে সমীর রায়কে দিয়ে দুই মাস ধরে বাগধা ও বাকাল ইউনিয়নে বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে পুকুর জরিপের কাজ করায়। প্রতিটি পুকুর জরিপ করার জন্য মৎস্য অফিসের ওই কর্মীকে সরকারী বরাদ্দ দেওয়া হয়েছে ৪৫ টাকা। মৎস অফিসের মাঠ সহায়ক কর্মী প্রিশীলা অলি বায়েন ওই ৪৫ টাকা থেকে সমীর রায়কে ২৫ টাকা করে প্রতিটি পুকুর জরিপ করার জন্য দেওয়ার মৌখিক কথা হয়।

এবং জরিপ কাজের জন্য সরকারী ভাবে মৎস্য অফিস থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেওয়া হলে মাঠ কর্মী প্রিশীলা অলি বায়েন সেটিও সমীর রায়কে কাজ করার জন্য দিয়ে দেন। সেই অনুযায়ী ২ হাজার ২৪৯টি পুকুর দুই মাস ধরে জরিপ করে ৫৬ হাজার ২শত ১৬ টাকা দাবী করেন সমীর রায়। ওই টাকা মধ্যে সমীর রায়কে ৩১ হাজার ২শত টাকা দেওয়ার পরে তার প্রিশীলা অলি বায়েনএর কাছে বাকী থাকে ২৫ হাজার ১৬ টাকা। মৎস্য অফিসের মাঠ সহায়ক প্রিশীলা অলি বায়েন এর কাছে পাওনা টাকা চাইতে গেলে সমীয় রায়কে গালাগালসহ ভয়ভীতি দেখান। এমনকি পুলিশ দিয়ে হয়রানি করারও হুমকি দেন অলি বায়েন।

জরিপের অতিরিক্ত ২০ টাকা করে অফিসে থেকে ৪৪ হাজার ৯শত টাকা উত্তোলন করেন মৎস্য অফিসের মাঠ সহায়ক প্রিশীলা অলি বায়েন। এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক এর কাছে জরিপকারী সমীর রায় পাওনা টাকার জন্য মৎস্য অফিসের মাঠ সহায়ক কর্মী প্রিশীলা অলি বায়েন এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এঘটনা তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালাকে নির্দেশ দেন।

এব্যাপারে অভিযুক্ত মৎস্য অফিসের মাঠ সহায়ক প্রিশীলা অলি বায়েন অফিসের বাইরের লোক সমীর রায়কে দিয়ে কাজ করার কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, আমি সমীর রায়ের সস্পূর্ন টাকা পরিশোধ করে দিয়েছি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক সাংবাদিকদের বলেন, অফিসের বাহিরের লোক দিয়ে কাজ করানো ঠিক হয়নি। লিখিত অভিযোগের কপি পেয়েছি। তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নিদেশ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক স্যার।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক লিখিত অভিযোগ পাওয়ার সত্যাতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, অভিযোগকারীর লিখিত অভিযোগ তদন্তের জন্য সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৯:৩০   ৫৮৬ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ