ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মানিক-১১ লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেয়া যুবকের মরদেহ উদ্ধার

মানিক-১১ লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেয়া যুবকের মরদেহ উদ্ধার


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫


মানিক-১১ লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেয়া যুবকের মরদেহ উদ্ধার

ভোলা: ঢাকা-লালমোহন নৌরুটের এমভি মানিক-১১ লঞ্চ থেকে ঝাঁপ দেয়ার তিনদিন পর মেঘনা নদীতে সন্ধান মিলেছে নিখোঁজ যুবক মো. খলিলের মরদেহের। মঙ্গলবার বিকেলে দৌলতখানের চরপাতা এলাকার মেঘনা নদীতে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

পরে দৌলতখান থানা ও নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। মো. খলিল লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গত শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি মানিক-১১ লঞ্চটি কালিগঞ্জ এলাকায় পৌঁছালে ওই লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন খলিল নামে এক যুবক। এরপর তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

তবে মঙ্গলবার বিকেলে দৌলতখান থানা থেকে আমাকে জানানো হয় তারা নদীতে একটি মরদেহ পেয়েছেন। পরে বিষয়টি আমি নিখোঁজ যুবক খলিলের স্বজনদের জানালে তারা দৌলতখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে ওই যুবকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবে সংশ্লিষ্ট থানা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৮:২১   ৪৬৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ