ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » নির্বাচনী রোডম্যাপে সন্তুষ্ট নয় জামায়াত

নির্বাচনী রোডম্যাপে সন্তুষ্ট নয় জামায়াত


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫


নির্বাচনী রোডম্যাপে সন্তুষ্ট নয় জামায়াত

নির্বাচনী রোডম্যাপে সন্তুষ্ট নয় জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত রোডম্যাপকে গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক বলে আখ্যা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন বক্তব্য দিয়ে তিনি বলেছেন, জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে; তা এখনো ঠিক হয়নি। এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়নের প্রক্রিয়াও চূড়ান্ত হয়নি।

এ অবস্থায় রোডম্যাপ ঘোষণা অপরিপক্ক ও আংশিক। এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি।গোলাম পরওয়ার বলেছেন, জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সনদের আইনি ভিত্তি ও এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা উচিত ছিল বলে জামায়াত মনে করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৩৬   ২৪৫ বার পঠিত  |