ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে বিএনপি’র প্রতিবাদ সভা

দোহারে বিএনপি’র প্রতিবাদ সভা


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫


দোহারে বিএনপি’র প্রতিবাদ সভা

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে ঢাকা জেলা ছাত্রদলের সাধারন-সম্পাদক শফিকুল ইসলাম নীরবকে নবাবগঞ্জ উপজেলার কৈলাল ইউনিয়নের বিএনপি’র সকল কার্যক্রম থেকে অব্যহতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটিকে নীরবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবী জানান দোহার উপজেলা ও পৌরসভার বিএনপি’র নেতাকর্মিরা।

উপজেলার নিকড়া এলাকায় উপজেলার বিএনপি’র সাধারন-সম্পাদক মো.মাসুদ পারভেজের বাড়ির আঙ্গিনায় ডাকা এক প্রতিবাদ সভায় বিএনপির প্রায় কয়েক হাজার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তরা ঢাকা জেলা ছাত্রদলের সাধারন-সম্পাদক শফিকুল ইসলাম নীরবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে উপযুক্ত শাস্তি ও তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে বিচারের ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।
বিকাল থেকেই উপজেলা ও পৌরসভা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কে প্রতিবাদ মিছিল করেন।
রাত সাড়ে আটটার দিকে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক প্রতিবাদ মিছিলে ও সভায় মিলিত হন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবুল কালাম, উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারন-সম্পাদক মাসুদ পারভেজ,সহ-সভাপতি মো.নুরুল ইসলাম বেপারী ও জীবন বেপারী, পৌরসভা বিএনপি’র সভাপতি এস এম কুদ্দুস, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম বেপারী ও মোশারফ হোসেন প্রমুখ। এসময় শত শত নেতাকর্মী স্লোগানে উত্তপ্ত করে তোলেন আঙ্গিনা প্রাঙ্গন।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডের সুস্পষ্ট প্রমান পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটিকে নীরবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সর্বোচ্চ নীতিনির্ধারক পরিষদকে লিখিত জানানো হয়েছে। আপাতত তাকে নবাবগঞ্জ উপজেলার কৈলাল ইউনিয়নের বিএনপি’র সকল কার্যক্রম থেকে অব্যহতি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার রাতে ঢাকা জেলা ছাত্রদলের সাধারন-সম্পাদক শফিকুল ইসলাম নীরব তার ফেইসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দোহার উপজেলা বিএনপি’র বিল্পবী সাধারন-সম্পাদক মাসুদ পারভেজসহ সিনিয়র নেতৃবৃন্দকে উল্লেখ করে অশালীন বক্তব্য ও উসকানীমুলক কথাবার্তা আপলোড দেয়। এতে দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মিরা ক্ষুব্দ হউন এবং এর প্রতিবাদে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪০:০৭   ৬০৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ