ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দশমিনায় চাঁদাবাজির মামলায় দুই ভাই গ্রেপ্তার

দশমিনায় চাঁদাবাজির মামলায় দুই ভাই গ্রেপ্তার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫


দশমিনায় চাঁদাবাজির মামলায় দুই ভাই গ্রেপ্তার

পটুয়াখালী: দশমিনা উপজেলায় চাঁদাবাজির মামলায় আকবর আলী খান ও নজরুল খান নামে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দশমিনা সদর প্রাণিসম্পদ অফিসের সামনের একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, দশমিনা সদর ইউনিয়নের প্রাণিসম্পদ অফিসসংলগ্ন সড়কের দক্ষিণ পাশে মো. জাকির হোসেন খান তার পৈতৃক ও ক্রয়কৃত জমিতে বসতঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আকবর আলী খান ওই জমি নিজের দাবি করে জাকির হোসেনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ঘর নির্মাণে বাধা দেওয়ার হুমকি দেন এবং কারো কাজ করতে এলে ‘রক্তের বন্যা বইয়ে দেওয়ার’ হুমকি দেন বলেও অভিযোগ উঠে।
বৃহস্পতিবার দুপুরে জাকির হোসেন কাজ শুরু করলে আকবর, নজরুল, সুজনসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে এসে নির্মাণসামগ্রী লুটপাট করে এবং অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। এ ঘটনায় জাকির হোসেন খান বাদী হয়ে দশমিনা থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ আকবর আলী ও নজরুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা লাল মিয়া বলেন, ‘আকবর, নজরুল ও সুজন দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। আগে আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিল, এখন বিএনপির লেবাস পরে একইভাবে অপকর্ম চালাচ্ছে। দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। আমরা এ ঘটনার বিচার চাই।’
ভুক্তভোগী জাকির হোসেন বলেন, ‘আকবর আলী আমাকে আমার নিজের জমিতে ঘর তুলতে দিচ্ছে না। সালিশি করতেও অর্ধ লক্ষাধিক টাকা খরচ করেছি, কিন্তু কোনো সমাধান হয়নি। অবশেষে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।’
দশমিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বলেন, ‘আকবর আলী, নজরুল খান এবং সুজনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। এরই মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৮:০০   ৪৪০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ