ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ নৌকা জব্দ,জরিমানা

কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ নৌকা জব্দ,জরিমানা


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫


কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ নৌকা জব্দ,জরিমানা

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের চারুলিয়া মাইজপাড়ার মান্দারা বিল থেকে অবৈধভাবে উত্তোলন করা বালুসহ দুটি নৌকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে অভিযান পরিচালনা করে এ ব্যবস্থা নেওয়া হয়।

এসময় বালুভর্তি দুটি নৌকায় প্রায় ৪০০ ঘনফুট বালু পাওয়া যায়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হলেও পরে আদালতের নির্দেশে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত ইমরান হাসান নামে একটি নৌকার মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর আওতায় নগদ ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করেন।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

স্থানীয়রা জানান, জব্দ করা নৌকার বালু সরাসরি মান্দারা বিলেই ফেলা হয়েছে, যা ফসলি জমির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তারা বালু জব্দের এই উদ্যোগকে স্বাগত জানালেও বালু সংরক্ষণ বা অপসারণের বিকল্প ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

একজন স্থানীয় কৃষক বলেন — আদালতের সিদ্ধান্তকে আমরা সম্মান করি, কিন্তু ফসলি মাঠে বালু ফেলে দিলে কৃষকের ক্ষতি হবে। ভবিষ্যতে যেন কৃষিজমির ক্ষতি না হয়, প্রশাসনের সেদিকে নজর দেওয়া উচিত ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৫:২৬   ৩২৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ