ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় মাছ ঘাট বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে জেলেদের মানববন্ধন

হাতিয়ায় মাছ ঘাট বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে জেলেদের মানববন্ধন


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫


হাতিয়ায় মাছ ঘাট বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে জেলেদের মানববন্ধন

নোয়াখালী: হাতিয়ার বুড়িরচর আসকা বাজার মাছ ঘাট বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় জেলেরা। শুক্রবার বিকেলে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী আসকা বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সূর্যমুখী দক্ষিণ পাড় মাছ ঘাটের সভাপতি আহসান উল্যাহ। সাধারণ সম্পাদক মো.এমরান হোসেন, মৎস্য ব্যবসায়ী রাসেল উদ্দিন, মো. রুবেল উদ্দিন, নিজাম উদ্দিন প্রমূখ। এ সময় মাছ ব্যবসায়ী ও জেলে সম্প্রদায়ের প্রায় পাঁচ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের লোকজন আমাদের বিএনপির উপর ভর করে অনৈতিক উপায়ে মাছ ব্যবসা শুরু করছে। আওয়ামীলীগের সন্ত্রাসী লোকজন বিএনপিকে সামনে এগিয়ে দিয়ে অবাধে চাঁদাবাজী মাছ লুটপাট করছে। বি এন পির উপর ভর করে অনেক পুরানো এ মাছ ঘাটটি ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাচ্ছে।

বিগত সরকারের সুবিধাবাদী কিছু লোকজন মাছ ব্যবসায়ী না হয়েও এ ঘাট বিপরীত দিকে অন্য একটি মাছ ঘাট তৈরী করে। এতে তারা আমাদের ঘাটটি বন্ধ করতে অপপ্রচার চালানো, ব্যবসায়ী লোকদের মারধর করা, ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্য অভিযোগ দেওয়া, জেলেদেরকে হুমকি দেওয়া সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। তারা আমাদের ঘাটটি বন্ধ করার সকল ধরণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তারা আরো অভিযোগ করেন, বিএনপির কিছু নামধারী লোকজনকে সাথে রেখে পতিত আওয়ামীলীগের লোকজনই এক সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে থানায় এ সকল বিষয়ে একটি বৈঠক হয়। তাতে তাদের সকল অভিযোগ মিথ্যা প্রমানিত হয়। এখন তারা সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরণে অপপ্রচার চালিয়ে আসছে।
উল্লেখ্য হাতিয়ার সূর্যমুখী মাছ ঘাটটি একটি উল্লেখযোগ্য মাছ ঘাট। ৫ আগষ্ট পরিবর্তনের পর সূর্যমুখী খালের দুই পাড়ে দুইটি পক্ষ ভিন্ন ভিন্ন ভাবে ব্যবসা চালিয়ে আসছে। কিন্তু মনস্তাত্তিক কিছু বিষয়ের মিল অমিলের প্রার্থক্যের কারণে সম্প্রতি দুই পক্ষের মধ্যে ফাটল তৈরী হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪০:৪৮   ২৯১ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ