ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫


নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া: শিক্ষা মেধা ও মনন বিকাশ আমাদের লক্ষ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার (২৯ আগষ্ঠ) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহীদ লিয়াকত স্মৃতি সংসদ নাসিরনগর জোনের সমন্বয়ক সৈয়দ আবু সায়িদ শাফিনের সভাপতিত্বে রিয়াজুর রাশিদ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও অগ্রণী ব‍্যাংকের সাবেক পরিচালক কথা সাহিত্যিক ও কবি মফিজ উদ্দিন আহমেদ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তানভীর আহমেদ,নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক সন্তোষ কুমার রায় ও সাংবাদিক আকতার হোসেন ভূইয়া, সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনিসুল ইসলাম, শিক্ষক লিটন দেবনাথ,শহীদ লিয়াকত স্মৃতি সংসদের সমন্বয়ক মোহাম্মদ আবদুল কুদ্দুস,সমন্বয়ক ফিরোজ আহমেদ, মাজহারুল হক পাঠান রাব্বি, মোহাম্মদ আলী, অভিভাবক তৌহিদ উদ্দিন খান,কৃতি শিক্ষার্থী, সামিহা রাইমা ও হাফছা আক্তার।

অনুষ্ঠানে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ বৃত্তি পরীক্ষায়-২০২৪ সালে সারা দেশের ন্যায় নাসিরনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী বৃত্তিপ্রাপ্ত ৭৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা,সনদপত্র ও ক্রেস প্রদান করা হয়। এসময় শিক্ষার্থী,অভিভাবক,শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৫:৩৯   ৪৩২ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ