ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » ময়মনসিংহ চক্ষু হাসপাতালে ছানি অপারেশন সম্পন্ন হলো ৩৭৫ জন রোগীর

ময়মনসিংহ চক্ষু হাসপাতালে ছানি অপারেশন সম্পন্ন হলো ৩৭৫ জন রোগীর


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫


ময়মনসিংহ চক্ষু হাসপাতালে ছানি অপারেশন সম্পন্ন হলো ৩৭৫ জন রোগীর

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার বিভিন্ন প্রান্তের ৩৭৫ জন ছানি পড়া চক্ষু রোগীর অপারেশন সম্পূর্ণ হয়েছে। বিএনপি কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও মানবিক জননেতা ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে এ বিশাল চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।

ধাপে ধাপে ময়মনসিংহ ড. কে জামান বিএনএস চক্ষু হাসপাতালে মোট ১৭৭ জন নারী ও ১৯৮ জন পুরুষ রোগীর সফলভাবে ছানি অপারেশন সম্পন্ন করা হয়। প্রতিটি ধাপে রোগীদের যাতায়াত, খাবার, এক মাসের প্রয়োজনীয় ওষুধপত্র এবং অপারেশনের পর নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় কায়সার কামালের ব্যক্তিগত অর্থায়নে।

অপারেশনের পর রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে তিন ধাপে ফলোআপ অনুষ্ঠিত হয়। এ সময় ৬৩ জন রোগীকে সরাসরি চশমা বিতরণ করা হয় এবং ময়মনসিংহ থেকে উন্নত চশমা তৈরি করে আরও ২৫৩ জন রোগীর হাতে তুলে দেওয়া হয়।

মানবিক এ উদ্যোগের ধারাবাহিকতায় ব্যারিস্টার কায়সার কামাল ব্যক্তিগতভাবে প্রতিটি রোগীর জন্য শুভেচ্ছাপত্র পাঠান। সেচ্ছাসেবক দলের কর্মীরা সেই চিঠি ঘরে ঘরে পৌঁছে দেন। চিঠিতে রোগীদের সুস্থতা কামনার পাশাপাশি নিয়মিত চশমা ব্যবহারের পরামর্শ দেওয়া হয় এবং ভবিষ্যতে কোনো চক্ষু সমস্যা দেখা দিলে সরাসরি যোগাযোগের আহ্বান জানানো হয়। এ উদ্যোগ উপকারভোগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম বলেন, মানুষের কল্যাণে রাজনীতির যে দৃষ্টান্ত ব্যারিস্টার কায়সার কামাল স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ।

উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নল জানান, রাজনৈতিক দায়িত্ব ছাড়াও জননেতা কায়সার কামাল সবসময় মানবিক কাজে অগ্রণী ভূমিকা রাখেন। তাঁর এমন উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৪:৩৪   ৪৯৮ বার পঠিত  |