ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » বিএনপি কেন জাতীয় পার্টির দায়িত্ব নেবে, প্রশ্ন রিজভীর

বিএনপি কেন জাতীয় পার্টির দায়িত্ব নেবে, প্রশ্ন রিজভীর


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫


বিএনপি কেন জাতীয় পার্টির দায়িত্ব নেবে, প্রশ্ন রিজভীর

জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ নয় বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছে জাতীয় পার্টি। যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে তাদের ‘প্রোটেকশন’ দেওয়ার কাজ বিএনপির নয়।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রুহুল কবির এসব কথা বলেন। ওই সভার আয়োজন করে ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’। এরআগে জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারী বলেছিলেন, জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির।

শামীম পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই। এখনও তো সুষ্ঠু নির্বাচন হয়নি। আপনি (শামীম) কিসের দায় দায়িত্বের কথা বলছেন? বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে কেন? আপনারা কারা? যখন ইলিয়াস আলী, চৌধুরী আলম ও সাইফুল ইসলাম হিরুসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হয় তখন কোথায় ছিলেন। তখন জাতীয় পার্টি কোথায় ছিল?

রুহুল কবির রিজভী বলেন, ‘কে রাজনীতি করবে, আর কে করবে না; এটা আইনের ব্যাপার, সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোনো মব সহিংসতা তৈরি করে না। উশৃঙ্খলায় বিশ্বাসী নয় বিএনপি।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো ভোটার ছিল না। সেই নির্বাচনে যাবো না, যাবো না করতে করতে আপনারা (জাতীয় পার্টি) গেলেন। ২০১৮ সালে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর, প্রায় ৪৫ জন প্রার্থীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। বিএনপি নির্বাচনে আসুক, সেটা শেখ হাসিনা চাননি। সেদিন জাতীয় পার্টি কী ভূমিকা রেখেছে?

রুহুল কবির আরও বলেন, ‘১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক সংবাদপত্র প্রয়াত জিয়াউর রহমান লিখেছেন। এগুলো আমরা দেখেছি। যে ব্যক্তি স্বাধীনতার ঘোষণা দিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে তাঁকে শহীদ করা হলো, তাঁর নামের আগে দিচ্ছেন প্রয়াত। শহীদ কথাটা তাঁর নামের আগে দেন না, স্বাধীনতার ঘোষক কথাটা দেন না।’

উত্তরাঞ্চল ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৩:৫৫   ৩০৭ বার পঠিত  | ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● ভারত থেকে নাশকতার নির্দেশ দিয়ে বাংলাদেশ অস্থিতিশীলের চেষ্টা: রিজভী
● গোপালগঞ্জের বাইরে আ.লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী
● সরকারের বক্তব্যে হতাশ জাতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি শফিকুরের
● পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী
● নাগরিকের তথ্য পাচার ঠেকাতে কার্যকর সাইবার আইন চান রিজভী



আর্কাইভ