![]()
কুষ্টিয়া: ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে কালাম পরামানিক (৪৯) ও হাফিজুর (২০) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।সোমবার দুপুর ২ টার সময় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের অন্তর্গত হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোঃ কামাল প্রামানিক (৪৯), মোঃ হাফিজুর রহমান (২৪)কে নদী হতে আটক করে অবৈধভাবে বালু উত্তোলনের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ধারা অপরাধে একই আইনের ১৫ (১) মোতাবেক ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে উভয়ে দন্ডিত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন ও ভেড়ামারা থানা পুলিশ ও আনসার সদস্যগন। নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ধারা অপরাধে একই আইনের ১৫ (১) মোতাবেক ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে উভয়ে দন্ডিত করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো প্রকার অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এতে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের জমি ও পরিবেশের ক্ষতি হচ্ছিল।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। আমরা নিয়মিত তদারকি করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় স্থানীয় পদ্মাপাড়ের স্থানীয় জনসাধারণ, কৃষকমহল ও এলাকাবাসী উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারি চালানোর দাবি জানান।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১৬:৩৪ ১৪৭ বার পঠিত | ● আটক ● বালু ● ভেড়ামারা