ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীলঙ্কার সৈকতে ঢেউয়ের সঙ্গে অবকাশে পারশা জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ালে বিরোধিতা করবে জামায়াত সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর ভেদাভেদ ভুলে সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন সম্ভব: এমপি শান্ত কয়রায় নাশকতার মামলায় তিনজন আটক, আসামি ২০০ জনের বেশি পাইকগাছায় সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদলের মিছিল-সমাবেশ বাউফলে দুটি গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা কয়রার লোকালয়ে অজগর, খাদ্যসংকটে সুন্দরবন নিয়ে শঙ্কা কালীগঞ্জে ধর্ষণ মামলায় এনসিপির নেতা গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নিখোঁজের একদিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫


নিখোঁজের একদিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে নিখোঁজের এক দিন পর ডোবা থেকে রবিউল ইসলাম (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল চারটার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা তাকে হত্যা করে ডোবা লাশ ফেলে দেয়া হয়েছে।
নিহত রবিউল ইসলাম পাঁচরুখীর বাঘাইভিটা এলাকার মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে। তিনি গত রোববার থেকে নিখোঁজ ছিলেন।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, রবিউল রোববার সকাল নয়টার দিকে নাস্তা করে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। সোমবার বিকেলে উপজেলার পাঁচরুখী ফায়েজ উদ্দিন এর বাড়ীর পিছনে ডোবা থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন সেখানে গিয়ে ভাসমান অবস্থায় রবিউলের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে এবং স্বজনেরা তাঁর লাশ শনাক্ত করেন।

নিহতের মামা ইয়াসিন মিয়া বলেন, ‘আমার বাগিনা কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ওর কোনো শত্রুও ছিল না। কারা কী কারণে তাকে এমনভাবে হত্যা করল, বুঝে উঠতে পারছি না। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, লাশটি ডোবার পানিতে ডুবে থাকায় দ্রæত পচন ধরে। লাশের বেশ কয়েক স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২১:০৬   ১৪৩ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর
ভেদাভেদ ভুলে সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন সম্ভব: এমপি শান্ত
কালীগঞ্জে ধর্ষণ মামলায় এনসিপির নেতা গ্রেফতার
মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি
সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন



আর্কাইভ