ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় পদ্মা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ২

ভেড়ামারায় পদ্মা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ২


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫


ভেড়ামারায় পদ্মা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ২

কুষ্টিয়া: ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে কালাম পরামানিক (৪৯) ও হাফিজুর (২০) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।সোমবার দুপুর ২ টার সময় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের অন্তর্গত হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোঃ কামাল প্রামানিক (৪৯), মোঃ হাফিজুর রহমান (২৪)কে  নদী হতে আটক করে অবৈধভাবে বালু উত্তোলনের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ধারা অপরাধে একই আইনের ১৫ (১) মোতাবেক ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে উভয়ে দন্ডিত করেছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন ও ভেড়ামারা থানা পুলিশ ও আনসার সদস্যগন। নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ধারা অপরাধে একই আইনের ১৫ (১) মোতাবেক ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে উভয়ে দন্ডিত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো প্রকার অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এতে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের জমি ও পরিবেশের ক্ষতি হচ্ছিল।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। আমরা নিয়মিত তদারকি করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় স্থানীয় পদ্মাপাড়ের স্থানীয় জনসাধারণ, কৃষকমহল ও এলাকাবাসী উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারি চালানোর দাবি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৬:৩৪   ২১০ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ