![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে জমি ক্রয় করার পর চাহিদা অনুযায়ী টাকা না দেয়ায় পিতা পুত্র সহ ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগে উঠেছে স্থানীয় যুবদলের এক নেতা ও তার সহযোগিদের বিরুদ্ধে। এ ব্যাপারে আহত ইব্রাহিম মিয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় সোমবার একটি লিখিত অভিযোগ দায়ের করিছেন। এর আগে রোববার দিবাগত রাত ৯টায় উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ইব্রাহীম মিয়া জানান, গত দুই মাস আগে তারই ভাই নারান্দি গ্রামের রফিকুল ইসলামের কাছ থেকে একটি জমি ক্রয় করে। জমি ক্রয় করার সময় একই গ্রামের বাসিন্দা ও হাইজাদী ইউনিয়ন যুবদলের সহসাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ মিয়া ও তার সহযোগী, আলম মিয়া, কবির হোসেন, হাবিবুর রহমান তার কাছ থেকে দুই লাখ টাকা দাবী করে।
তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে গত রোববার ( ১৪ সেপ্টেম্বর) রাত ৯টায় যুবদল নেতা শহিদুল্লাহ মিয়া ও তার সহযোগী মিলে তার ছেলে জনি মিয়া (২৪) এবং রনি মিয়াসহ (২৬) তাকে স্থানীয় বিএনপির পার্টি অফিসে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন ৯৯৯ নম্বরে কল করলে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে । আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে হাইজাদী ইউনিয়ন যুবদলের সহসাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ মিয়া গণমাধ্যমকে জানান, জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তিনি মধ্যস্থতা করেছেন। এজন্য তার পারিশ্রমিক হিসেবে টাকা চেয়েছেন। টাকা আদায় করার জন্য তাদের ডেকে আনা হয়েছে। টাকা দিতে অস্বীকার করলে তাদের সাথে ধস্তাধস্তি হয়।
অভিযোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা চলমান আছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১৯:৪৩ ৫৮ বার পঠিত | ● আড়াইহাজার ● কুপিয়ে ● জখম