ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় জলদস্যুর ভয়ে পালানোর সময় ট্রলার ডুবিয়ে দিলো দস্যুরা

হাতিয়ায় জলদস্যুর ভয়ে পালানোর সময় ট্রলার ডুবিয়ে দিলো দস্যুরা


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫


হাতিয়ায় জলদস্যুর ভয়ে পালানোর সময় ট্রলার ডুবিয়ে দিলো দস্যুরা

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার দক্ষিণ বঙ্গোপসাগরে ডাকাতের তাড়া খেয়ে ভয়ে পালানোর চেষ্টা করায় ডুবিয়ে দেওয়া হয় একটি মাছধরা ট্রলারকে। ২৪ ঘন্টা পর অন্য ট্রলারের সহযোগিতায় উদ্ধার হয় এমভি আবুল কালাম নামে ট্রলারটির ১৮ জেলে।
সোমবার সন্ধ্যায় উপজেলার চরঈশর বাংলাবাজার ঘাটে উদ্ধার হওয়া জেলেদের নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া জেলেরা সবাই উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা। এর আগে গতকাল রবিবার বিকলে হাতিয়ার নিঝুমদ্বীপের দক্ষিনে বঙ্গোপসাগরে এ হামলার ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া জেলেরা জানায়, শনিবার বিকালে বঙ্গোপসাগরে যায় এভি আবুল কালাম নামে মাছ ধরার ট্রলারটি। হঠাৎ করে তাদেরকে ধাওয়া করে জলদস্যুরা। জলদস্যুদের হাতে থেকে প্রাণে রক্ষা পেতে ও নিজেদের সম্পদ রক্ষায় ছুটতে থাকে জেলেদের ট্রলারটি। অনেক সময় চলতে থাকে পালানোর চেষ্ঠা। এক পর্যায়ে জলদস্যুরা পিছন থেকে দ্রুত গতিতে এসে জেলেদের ট্রলারটিকে ধাক্কা দেয়। মহুর্তে ট্রলারটি উল্টে গিয়ে সাগরে অনেকাংশ ডুবে যায়। পরে জলদস্যুরা চলে গেলে জেলেরা ডুবে যাওয়া ট্রলারের অংশ বিশেষ ধরে ভাসতে থাকে।
ট্রলারের মালিক কালু মাঝি জানান, জলদস্যুরা ট্রলারটি ডুবিয়ে দেওয়ার পর সামান্য অংশ ভাসতে থাকে। তারা সেটি ধরে ২৪ঘন্টা ভেসে ছিলো। সোমবার বিকালে অন্য উপজেলার ২টি মাছধরা ট্রলার তাদের পাশ দিয়ে আসার পথে দেখে তাদেরকে উদ্ধার করে সন্ধ্যায় তীরে নিয়ে আসে। তিনি আরো জানান এই ট্রলারের মালিক তিনি নিজে। নিজের চোখের সামনে কোটি টাকার সম্পদ সাগরে পেলে চলে আসতে হয়েছে তাকে।
এ বিষয়ে হাতিয়া নৌপুলিশের ইনচার্জ আশিকুর রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি। নিঝুমদ্বীপ থেকে ঘটনাস্থল অনেক দূরে হওয়ায় আমাদের কিছুই করার ছিলোনা। এছাড়াও আমাদের তেমন কোন ভারি যানবাহন নেই। এজন্য আমরা চাইলেও গভীর সমূদ্রে গিয়ে কোন অভিযান করতে পারিনা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০১:০৫   ৩৮৫ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ