ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা • হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায় • বিয়ে নিয়ে আর তাগিদ নেই, ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনা রাখছেন রাইমা • অডিও ছড়ানোর ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার • হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮ • টিউবওয়েল নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিক মাসুমের • ষড়যন্ত্রের প্রতিবাদে পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ • সিংগাইরে ২৮ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার • ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ • কুয়াকাটাসহ কলাপাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়

হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬


৬০ মণ ইলিশে ভরল হাতিয়ার ট্রলার, বিক্রি ২০ লাখ টাকায়

নোয়াখালী: হাতিয়ার বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে প্রায় ৬০ মণ ইলিশ ধরা পড়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এসব মাছ নিয়ে চেয়ারম্যান ঘাটে ফেরার পর সাইফুল মৎস্য আড়তে দুপুর পর্যন্ত তিন ধাপে নিলামে মাছগুলো প্রায় ২০ লাখ টাকায় বিক্রি হয়।

জানা যায়, হাতিয়ার জেলে আব্দুর রহিম মাঝি ১৮ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সাগরে টানা ছয় দিন অবস্থানের পর বৃহস্পতিবার সকালে বিপুল পরিমাণ ইলিশ নিয়ে তারা চেয়ারম্যান ঘাটে ফেরেন। পরে মাছগুলো সাইফুল মৎস্য আড়তে নিলামে তোলা হলে ব্যবসায়ীরা প্রতিযোগিতার মাধ্যমে কিনে নেন। একসঙ্গে এত বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় জেলে, আড়তদার ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দ-উৎসাহ দেখা যায়।

স্থানীয় জেলেরা জানান, একসঙ্গে এত বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় তারা উৎসাহিত হয়েছেন। সাগরে ইলিশের এমন প্রাচুর্য অব্যাহত থাকলে জেলেদের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় মাছের বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ট্রলারের মাঝি আব্দুর রহিম বলেন, ‘সাগরে ছয় দিন থাকার পর এত ইলিশ একসঙ্গে পেয়েছি। মাছ ভালো পাওয়ায় আমরা সবাই খুব খুশি। দীর্ঘ সময় সাগরে থাকার খরচ ও শ্রমের পর ভালো পরিমাণ মাছ পাওয়ায় জেলেদের মধ্যে স্বস্তি ফিরেছে। সামনে আরও ভালো মাছ পাওয়ার আশা করছি।’

সাইফুল মৎস্য আড়তের মালিক সাইফুল ইসলাম বলেন, ‘সকালে ট্রলারটি ঘাটে আসার পর বিপুল পরিমাণ ইলিশ দেখে সবাই খুশি হয়েছে। মাছগুলো তিন ধাপে নিলামে বিক্রি করা হয়েছে। প্রায় ৬০ মণ ইলিশ বিক্রি হয়েছে ২০ লাখ টাকার মতো। মৌসুমে একসঙ্গে এত মাছ আসায় ব্যবসায়ীরাও আশাবাদী।’

চেয়ারম্যান ঘাটের ব্যবসায়ী মো. আকবর হোসেন বলেন, ‘একসঙ্গে এত ইলিশ আসায় ঘাটে বেশ প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। ভালো পরিমাণ মাছ পাওয়ায় জেলেদের পাশাপাশি আড়তদার ও ব্যবসায়ীরাও উপকৃত হবেন। সাগরে ইলিশের এমন উপস্থিতি অব্যাহত থাকলে মাছের সরবরাহ বাড়বে এবং ব্যবসায়ও গতি আসবে।’

জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘এই সময়ে বঙ্গোপসাগরে ইলিশের প্রাপ্যতা ভালো থাকায় জেলেরা আশানুরূপ মাছ পাচ্ছেন। একটি ট্রলারে প্রায় ৬০ মণ ইলিশ পাওয়ার বিষয়টি অবশ্যই আনন্দের। তবে ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে সরকারি নির্দেশনা মেনে মাছ ধরার পাশাপাশি জাটকা সংরক্ষণ ও নিষেধাজ্ঞার সময় মাছ ধরা থেকে বিরত থাকা জরুরি।’

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:২৮:৩৬   ৫ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮
● নবীনগরে দুর্গোৎসব ঘিরে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা
● অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে না লড়ার সিদ্ধান্ত আইনজীবী সমিতির



আর্কাইভ