ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন

কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর ২০২৬


কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন

গাজীপুর: কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচনে ফ্রান্সিস পি রোজারিও বাবু চেয়ারম্যান ও সোহেল থিউটনিয়াস রোজারিও সেক্রেটারি পদে বিজয়ী হয়েছেন। শুক্রবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত দড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২ হাজার ৩৯৭ জন সদস্যের মধ্যে ১ হাজার ৫৫৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর সমবায় অধিদফতরের পরিদর্শক এস এম আশরাফুল আলম। সদস্য হিসেবে ছিলেন তাসলিমা খাতুন ও আনোয়ার হোসেন।

নির্বাচন পরিদর্শন করেন জেলা সমবায় অফিসার আরিফা সুলতানা সিফা, উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাষ্টার, তুমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর বাক্কুসহ বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের প্রতিনিধিরা।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন পল্লব ডি দরেছ, ট্রেজারার পদে নিপা কোড়াইয়া। ডিরেক্টর পদে নির্বাচিত হয়েছেন অনিক আন্তনী গমেজ, ইভানা গমেজ, জেফরি মারিয়া রোজারিও, নন্দন নিকোলাস গমেজ, প্রান্ত ম্যানুয়েল পালমা, শিরেন গমেজ ও রকসি রোজারিও।

অভ্যন্তরীণ নিরীক্ষা কোষের চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নিরেন ভিনসেন্ট গমেজ। সেক্রেটারি পদে তুর্য্য আন্তনী গমেজ এবং সদস্য পদে তুরাজ লরেন্স কস্তা নির্বাচিত হয়েছেন। ক্রেডিট কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রকাশ রোজারিও, সেক্রেটারি পদে রঞ্জনা মারিয়া রোজারিও এবং সদস্য পদে অভিক ফ্রান্সিস দরেছ নির্বাচিত হয়েছেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:২০:১০   ৪ বার পঠিত  | ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ