ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রির অভিযোগ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

কাউখালীতে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রির অভিযোগ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর ২০২৬


কাউখালীতে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রির অভিযোগ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

পিরোজপুর: কাউখালী উপজেলার বিভিন্ন হাট-বাজার ও পাড়া-মহল্লার দোকানে অনুমোদনহীন, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য অবাধে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আকর্ষণীয় মোড়ক, বাহারি রং ও লোভনীয় বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে শিশুরা এসব খাবার কিনে খাচ্ছে। এতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও সংশ্লিষ্টরা। অন্যদিকে, বাজারে এসব পণ্যের অবাধ বিক্রি চললেও কার্যকর তদারকির অভাব রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকা ও গ্রামীণ বাজার ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে বিস্কুট, চিপস, চানাচুর, চকলেট, কোমল পানীয়, বিভিন্ন রঙের জুস, দুধের নামে তৈরি কৃত্রিম পানীয়, আইসক্রিম, ক্রিম বিস্কুট, দই ও মিষ্টিসহ নানা ধরনের শিশুখাদ্য বিক্রি হচ্ছে। এসব পণ্যের কিছু প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে উল্লেখ নেই বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া কিছু পণ্যের মান ও অনুমোদন নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রেতারা।

অভিযোগ রয়েছে, অসাধু ব্যবসায়ীদের কেউ কেউ মেয়াদোত্তীর্ণ খাবার নতুন মোড়কে বাজারজাত করছেন। আকর্ষণীয় প্যাকেট ও কম দামের কারণে শিশুরা এসব খাবারের প্রতি সহজেই আকৃষ্ট হচ্ছে। তবে বাজারে বিক্রি হওয়া সব পণ্যই অননুমোদিত বা ভেজাল কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকেরা। উপজেলার হোগলা গ্রামের বাসিন্দা মোঃ আলামিন বলেন, ‘বাজার মনিটরিং ব্যবস্থা খুবই দুর্বল। দেখার যেন কেউ নেই! নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ খাবার খেয়ে আমাদের সন্তানেরা অসুস্থ হওয়ার ঝুঁকিতে রয়েছে।’

কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার জানান, নিম্নমানের উপাদান, অনিরাপদ কৃত্রিম রং ও অতিরিক্ত রাসায়নিকযুক্ত খাবার শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে মেয়াদোত্তীর্ণ ও দূষিত খাবার খেলে ডায়রিয়া, পেটব্যথা ও হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। শিশুদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি এসব পণ্যের মান যাচাই ও বাজার তদারকি জোরদার করা প্রয়োজন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:১৮:০৭   ৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ