ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল

কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর ২০২৬


৫-২ গোলে জিতে কাউখালীর প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ চ্যাম্পিয়ন টিচার ইউনাইটেড

পিরোজপুর:‘শরীরকে সুস্থ রাখতে অবসর সময় খেলাধুলায় নিজেকে ব্যস্ত রাখি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে শিক্ষক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উত্তেজনাপূর্ণ ফাইনালে টিচার ইউনাইটেড একাদশ ৫-২ গোলের ব্যবধানে সেন্ট্রাল কমান্ড একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পুরো খেলায় দুই দলের খেলোয়াড়েরা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন। টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য এজাজ আহমেদ শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। ম্যাচটি পরিচালনা করেন রেফারি রফিকুল ইসলাম।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রফিক ইসলাম রফিক, কাঠালিয়া পিজিএস বহুমুখী কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক নীতি বিকাশ মিস্ত্রি, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক, প্রধান শিক্ষক আল মামুন, জাহানারা খাতুন এবং সিনিয়র সহকারী শিক্ষক লিটন কৃষ্ণ করসহ স্থানীয় শিক্ষক ও ক্রীড়ামোদী দর্শকরা।

বক্তারা বলেন, সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

এন/ এস

বাংলাদেশ সময়: ১:০১:০৬   ৬ বার পঠিত  |







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ