ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ

ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর ২০২৬


ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ

কুষ্টিয়া:পদ্মা নদীর তীব্র ভাঙনে  ভেড়ামারা উপজেলার আড়কান্দি গ্রামে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। অব্যাহত নদীভাঙনে ইতোমধ্যে প্রায় শতবিঘা পানের বরজসহ বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে চরম নিঃস্ব হয়ে পড়েছেন স্থানীয় কৃষক ও পানচাষিরা।

উপজেলা কৃষি কর্মকর্তার তথ্য অনুযায়ী, নদীভাঙনে বিলীন হওয়া সিকস্তী (নদীগর্ভে তলিয়ে যাওয়া) জমির পরিমাণ আনুমানিক ২৫ হেক্টর। গত কয়েকদিনে পানির প্রবল তোড়ে তীরের মাটি ধসে পড়ে বিশাল এলাকার কৃষিজমি নদীগর্ভে চলে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, চোখের সামনেই তাদের আবাদের একমাত্র সম্বল পানের বরজ ও গাছপালা নদীতে ভেসে যেতে দেখেছেন।

খবর পেয়ে ভাঙনকবলিত আড়কান্দি গ্রাম সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার ও স্থানীয় পুলিশ প্রশাসনের একটি দল। তারা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে স্থানীয়রা দ্রুত জিওব্যাগ ফেলে সাময়িক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এবং স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

ক্ষতিগ্রস্ত পানচাষিরা জানান, পানের বরজ তৈরিতে প্রচুর অর্থ ও শ্রম দিতে হয়। হঠাৎ এমন ভাঙনে তাদের মূলধনসহ আয়ের প্রধান পথ বন্ধ হয়ে গেছে। সরকারি জরুরি সহায়তা ও প্রণোদনা না পেলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন না বলে জানান তারা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১:০৮:২১   ৬ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ