ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা

আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর ২০২৬


আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা, কুইজ বিজয়ীদের পুরস্কার

নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলা থেকে বিভিন্ন দপ্তরে সদ্য নিয়োগপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিভা কল্যাণ ট্রাস্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম।

ট্রাস্টের সভাপতি ডা. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, সদস্য খোরশেদ মিয়া, সাংসদের একান্ত সচিব মো. অলিউল্লাহ, প্রতিভা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজ সালমান, ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেনসহ ট্রাস্টের সদস্যরা।

সরকারি চাকরিজীবীদের উদ্দেশে প্রধান অতিথি রাকিবুল ইসলাম বলেন, “সরকারি চাকরি কেবল একটি জীবিকা বা ক্যারিয়ার নয়, এটি হচ্ছে জনগণের সেবা করার সবচেয়ে বড় মাধ্যম। মনে রাখবেন, আপনারা রাষ্ট্রের একেকজন প্রতিনিধি। টেকনাফ থেকে তেঁতুলিয়া—দেশের সাধারণ মানুষ যখন কোনো সরকারি দপ্তরে আসে, তখন তারা আপনাদের দিকে বুকভরা আশা নিয়ে তাকায়। আপনার একটি সঠিক সিদ্ধান্ত, একটি ইতিবাচক ফাইলে সই কিংবা একটি মিষ্টি ব্যবহার সাধারণ একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আপনার কর্মদক্ষতায় আড়াইহাজারের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে।”

এন/ এস

বাংলাদেশ সময়: ১:১৪:২৮   ৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ