ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক

হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬


হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক

নোয়াখালী: হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার তমরদ্দি বেজুগালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন শেখ ওসামা আল জামান (২০)। তিনি তমরদ্দি ইউনিয়নের উত্তর বেজুগালিয়া গ্রামের চুকু মেম্বারের ছেলে। একই গ্রামের রফিক উদ্দিনের ছেলে সাকিব উদ্দিন শরিফ (১৯) ও আকবর হোসেনের ছেলে মো. আমজাদ হোসেন (১৯)।

পুলিশ জানায়, ওসামার নেতৃত্বে গ্রুপটি দীর্ঘদিন ধরে অনলাইনে কিশোর গ্যাং সংঘবদ্ধ করার কাজে নিয়োজিত ছিল। তারা ফেসবুক ও টিকটকে ‘ওএসটি’ নামের একটি আইডি থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন করে রিল তৈরি করে প্রচার করতেন। প্রশাসন দীর্ঘদিন ধরে তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে আসছে। এতে দেখা যায়, এই গ্রুপে ১৯ জন সদস্য রয়েছে। তারা সবাই সমাজের বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।

হাতিয়া থানা পুলিশের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, গ্রুপটি অনেক দিন ধরে সক্রিয়। তাদের কর্মকাণ্ড অনেক আগে থেকেই পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হয়েছে। গ্রুপের অন্য সদস্যদের আটকের জন্য অভিযান অব্যাহত থাকবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৪৩:৩৮   ১ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮
● নবীনগরে দুর্গোৎসব ঘিরে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা



আর্কাইভ