ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে ৩ লাখ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস

বোয়ালমারীতে ৩ লাখ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫


বোয়ালমারীতে ৩ লাখ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস

ফরিদপুর: বোয়ালমারীতে দেশীয় মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় ৩লাখ টাকা মূল্যের শতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর নির্দেশে জনসম্মুখে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।সোমবার (১৫ সেপ্টেম্বর ) সারাদিন উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী বিলে এই অভিযান চালায় উপজেলা মৎস্য অধিদপ্তর। উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মো. লিয়াকত আলী জানান, দেশীয় মাছ রক্ষায় নানাধরণের জাল নিষিদ্ধ করেছে সরকার। এর মধ্যে ম্যাজিক জাল বা চায়না দুয়ারী জাল মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। ইতোপূর্বে আমরা নিষিদ্ধ জালের গুদাম, নদী ও বিল বাঁওড়ে অভিযান চালিয়ে কয়েক লাখ টাকার জাল জব্দ করেছি। আজ রূপাপাত ইউনিয়নের কদমী বিলে অভিযান পরিচালনা করি। অভিযানে শতাধিক জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন - গত দুই সপ্তাহে প্রায় দশ লাখ টাকার জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। আজও প্রায় শতাধিক জাল পুড়িয়ে দেওয়া হয়েছে। মাছের উৎপাদন বাড়াতে ও মৎস্য সম্পদ বিশেষ করে দেশীয় মাছ এবং জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ডহরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) মধুসূদন পাণ্ডের নেতৃত্বে পুলিশের একটি টিম, গণমাধ্যম কর্মী ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৬:৪২   ২২৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ