ঢাকা রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
কুষ্টিয়া: ভেড়ামারায় অবৈধ মাদকসেবনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে ট্যাপেন্টাডলসহ (Tapentadol) তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার পরিচালিত আদালত তাদের জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
০৩ সেপ্টেম্বর শনিবার উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। আটক ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. রাশেদ (২৪), পিতা: আসলাম, সাং- সাতবাড়ীয়া, উপজেলা- ভেড়ামারা, জেলা- কুষ্টিয়া। তাকে উপজেলার সাতবাড়ীয়া বাজারের ফাতেমা ফার্মেসির সামনে থেকে ট্যাপেন্টাডলসহ আটক করা হয়। মোবাইল কোর্ট মামলা নম্বর: ১০৭/২৬।
মো. সুরুজ আলী (২৯), পিতা: মো. আফতাব উদ্দিন, সাং- কোদালিয়াপাড়া, চাঁদগ্রাম, উপজেলা- ভেড়ামারা, জেলা- কুষ্টিয়া। তাকে চাঁদগ্রাম ইউনিয়নের চণ্ডীপুর গোরস্থানের দক্ষিণ পাশে অবস্থিত মেহগনি বাগানের ভেতর থেকে আটক করা হয়। মোবাইল কোর্ট মামলা নম্বর: ১০৬/২৬।
মো. নাজমুল হক (২৫), পিতা: মো. বশির, সাং- সাতবাড়ীয়া দক্ষিণ ভবানীপুর, উপজেলা- ভেড়ামারা, জেলা- কুষ্টিয়া। তাকে সাতবাড়ীয়া সোনালী বিক্রির মোড় সংলগ্ন প্যারামেডিক্যাল দোকানের পাশ থেকে আটক করা হয়। মোবাইল কোর্ট মামলা নম্বর: ১০৮/২৬।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল সেবনের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, ভেড়ামারা উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান ও মোবাইল কোর্টের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১:৩০:০৪ ৭ বার পঠিত | ● কারাদণ্ড ● ভেড়ামারা ● মাদক ● সেবী