ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা • অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ঝুঁকি নিয়ে যা বললেন রাধিকা মদন • ফোনে কথার পর ঘরে নিধির মৃত্যু, তদন্তে বিবাহিত প্রকৌশলীর সঙ্গে সম্পর্কের দাবি • সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই • চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত • বিষখালী নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ • রংপুর সদরের উপজেলা বিতর্কে চ্যাম্পিয়ন কবি নজরুল একাডেমি • চাঁদগ্রাম ইউনিয়নে গ্রাম আদালত পরিদর্শন করলেন ভেড়ামারার ইউএনও • কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের

ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মো. জাবিদ হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করেছেন। গতকাল সোমবার (২৯/০৯) নবীনগর আদালত প্রাঙ্গণে এসে আদালতের সার্বিক কার্যক্রম পরিদর্শনকালে বিচারপ্রার্থী, স্থানীয় জনগণ ও আইনজীবীরা দেওয়ানী মামলার পাশাপাশি নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠা এবং দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বিচারকার্য শুরুর দাবি জানান।

বিচারপতিদ্বয়ের গাড়িবহর নবীনগর আদালত প্রাঙ্গণে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, সার্কেল এসপি পিয়াস বসাক ও নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদুল ইসলামসহ আদালতে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী তাঁদের অভ্যর্থনা জানান। এ সময় জেলা পুলিশ লাইন্স থেকে আসা পুলিশের একটি চৌকস দল বিচারপতিদ্বয়কে গার্ড অব অনার প্রদান করে।

আদালত পরিদর্শনকালে বিচারপতিদ্বয় নবীনগর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মিজানুর রহমান এবং বাঞ্ছারামপুর চৌকি আদালতের জজ আনন্দ পালের এজলাসে বিচারকার্য পরিচালনা প্রত্যক্ষ করেন। বার লাইব্রেরি পরিদর্শনের সময় বারের সভাপতি অ্যাডভোকেট বিনয় চক্রবর্তীসহ বারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বারের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আদালতে আইনজীবীদের বসার জন্য টেবিল, কম্পিউটার ও ফটোকপি মেশিন সরবরাহের দাবি জানান। তাঁরা আদালতের কার্যক্রম, বিচারপ্রক্রিয়া ও আইনজীবীদের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি উপস্থিত বিচারপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় আদালতে আসা বড়িকান্দি গ্রামের মো. শাহজাহান মিয়া (৬০), শ্রীরামপুর গ্রামের মোখলেছুর রহমান, কোনাউর গ্রামের জীবন মিয়াসহ অনেকে বলেন, নবীনগর একটি বড় উপজেলা। ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলা যেমন শিক্ষা-দীক্ষায় উন্নত, তেমনি দাঙ্গা-হাঙ্গামার কারণে দাঙ্গাপ্রবণ এলাকা হিসেবেও চিহ্নিত। তাই এখানে ফৌজদারি আদালত নিতান্তই প্রয়োজন। আমরা ফৌজদারি কার্যক্রম শুরুর দাবি জানাচ্ছি।

সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ প্রশাসন বিকেন্দ্রীকরণ করে উপজেলা ব্যবস্থা চালু করার সময় নবীনগরে দেওয়ানী আদালতের পাশাপাশি ফৌজদারি আদালতের কার্যক্রমও শুরু হয়েছিল। প্রায় এক যুগ ফৌজদারি কার্যক্রম চালু থাকার পর পরবর্তীতে এ কার্যক্রম জেলা পর্যায়ের আদালতে নিয়ে যাওয়া হয়।

বিচারপতিদ্বয় আদালতের বিচারিক কার্যক্রম সম্প্রসারিত ও গতিশীল করা এবং দীর্ঘদিন ধরে বিচারপ্রক্রিয়ার অপেক্ষায় থাকা সাধারণ মানুষের আরও সহজে ও দ্রুত ন্যায়বিচার পাওয়ার সুযোগ সৃষ্টির আশ্বাস দেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:১৭:২০   ২৬ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ