ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা • অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ঝুঁকি নিয়ে যা বললেন রাধিকা মদন • ফোনে কথার পর ঘরে নিধির মৃত্যু, তদন্তে বিবাহিত প্রকৌশলীর সঙ্গে সম্পর্কের দাবি • সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই • চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত • বিষখালী নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ • রংপুর সদরের উপজেলা বিতর্কে চ্যাম্পিয়ন কবি নজরুল একাডেমি • চাঁদগ্রাম ইউনিয়নে গ্রাম আদালত পরিদর্শন করলেন ভেড়ামারার ইউএনও • কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নেছারাবাদে পৃথক ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

নেছারাবাদে পৃথক ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


নেছারাবাদে পৃথক ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

পিরোজপুর: নেছারাবাদে পৃথক ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম তালুকদার (৪৫) এবং সোহাগদল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিক্ত সমাদ্দার (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, মো. সেলিম তালুকদার উপজেলার উড়িবুনিয়া গ্রামের মোহাম্মদ আব্দুল বারেক তালুকদারের ছেলে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি রাজনৈতিক মামলা রয়েছে। ওই মামলায় পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।

অন্যদিকে, সিক্ত সমাদ্দার উপজেলার সোহাগদল ইউনিয়নের সমাদ্দার বাড়ির সমরেশ সমাদ্দারের ছেলে। পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে রাজনৈতিক পোস্ট দেওয়া এবং মিছিলের প্রস্তুতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, সেলিম তালুকদারকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এবং সিক্ত সমাদ্দারকে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:১৪:১২   ১২ বার পঠিত  |







বরিশাল থেকে আরও...


● বিষখালী নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ
● ছয় ইউনিয়নে ৪৭ মণ্ডপে দুর্গাপূজা হবে কাঁঠালিয়ায়
● কাউখালীতে সামাজিক অপরাধ প্রতিরোধে তরুণদের সচেতন করার উদ্যোগ মহিলা পরিষদের
● নেছারাবাদে পৃথক ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
● তরুণদের অংশগ্রহণে পটুয়াখালীতে তারুণ্য উৎসবের সমাবেশ



আর্কাইভ