ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
বরগুনা: তরুণদের উদ্যোগে অগ্রসরতার মাধ্যমে জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতা নিশ্চিত হবে—এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১১টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে তারুণ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। ওয়েব ফাউন্ডেশনের সহযোগিতায় গেটকা প্রকল্পের আওতায় এনএসএস ও জাগো নারীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাগো নারীর নির্বাহী প্রধান হোসনেয়ারা হাসির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি পটুয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার অনিক সাহা।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর পটুয়াখালীর উপপরিচালক শিরিন সুলতানা, পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আবু কাওসার, যুব উন্নয়ন অধিদপ্তর পটুয়াখালীর প্রশিক্ষক মো. মতিয়ার রহমান এবং ওয়েব ফাউন্ডেশনের উপপরিচালক ও গেটকা প্রকল্পের ফোকাল পারসন কানিফ ফাতেমা।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন এনএসএসের প্রোগ্রাম পরিচালক মো. শহিদুল ইসলাম প্রমুখ।
সভা শেষে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৯:০৭:১৫ ১২ বার পঠিত | ● উৎসব ● তারুণ্য ● পটুয়াখালী ● সমাবেশ