ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা • অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ঝুঁকি নিয়ে যা বললেন রাধিকা মদন • ফোনে কথার পর ঘরে নিধির মৃত্যু, তদন্তে বিবাহিত প্রকৌশলীর সঙ্গে সম্পর্কের দাবি • সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই • চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত • বিষখালী নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ • রংপুর সদরের উপজেলা বিতর্কে চ্যাম্পিয়ন কবি নজরুল একাডেমি • চাঁদগ্রাম ইউনিয়নে গ্রাম আদালত পরিদর্শন করলেন ভেড়ামারার ইউএনও • কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চার পদের শূন্যতায় এক কর্মকর্তার ওপর চলছে কাউখালী পরিসংখ্যান অফিস

চার পদের শূন্যতায় এক কর্মকর্তার ওপর চলছে কাউখালী পরিসংখ্যান অফিস


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


চার পদের শূন্যতায় এক কর্মকর্তার ওপর চলছে কাউখালী পরিসংখ্যান অফিস

পিরোজপুর: কাউখালী উপজেলা পরিসংখ্যান অফিসের পাঁচটি পদের মধ্যে চারটিই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। জরিপের কাজে একমাত্র কর্মকর্তা বাইরে গেলে প্রায়ই অফিস তালাবদ্ধ রাখতে হয়।

উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, অফিসে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, জুনিয়র পরিসংখ্যান অফিসার ও চেইনম্যানসহ মোট চারটি পদ শূন্য রয়েছে। বর্তমানে মাত্র একজন ‘পরিসংখ্যান তদন্তকারী’ মোঃ আসাদুজ্জামান কর্মরত আছেন। কর্মকর্তা থেকে শুরু করে দাপ্তরিক কাজ ও পরিচ্ছন্নতার সব দায়িত্বই তাঁকে একাই সামলাতে হচ্ছে।

মাঠপর্যায়ের জরিপ ও দাপ্তরিক কাজের জন্য তিনি বাইরে গেলে অফিস বন্ধ রাখা ছাড়া কোনো উপায় থাকে না। ফলে সেবা নিতে এসে বারবার ফিরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে।

উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী ফিরোজ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, জরুরি কাজে উপজেলা পরিসংখ্যান অফিসে গিয়ে দেখেন, তালা ঝুলছে। বাধ্য হয়ে সেবা না নিয়েই বাড়িতে ফিরে আসতে হয়েছে। প্রায় সময়ই অফিসটি তালাবদ্ধ থাকে বলেও তিনি শুনেছেন।

এ বিষয়ে বর্তমানে একমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পরিসংখ্যান তদন্তকারী) মোঃ আসাদুজ্জামান বলেন, চরম জনবল সংকট রয়েছে। পুরো অফিসের সব দায়িত্ব একাই পালন করতে হচ্ছে। দাপ্তরিক কাজের পাশাপাশি জরিপের জন্য তাঁকে প্রায়ই উপজেলার বিভিন্ন স্থান ও জেলায় যেতে হয়। অফিসে কোনো অফিস সহকারী বা এমএলএসএস না থাকায় তিনি বাইরে গেলে বাধ্য হয়ে অফিসে তালা ঝুলিয়ে যেতে হয়। অন্তত একজন পিয়ন বা এমএলএস থাকলেও অফিস খোলা রাখা যেত।

জনবল সংকটের বিষয়টি স্বীকার করে জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হারুন অর রশিদ জানান, কাউখালী উপজেলা অফিসের জনবল সংকটের কথা তাঁরা অবগত আছেন। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে জনবল নিয়োগের মাধ্যমে এ সংকটের সমাধান হবে বলে আশা করছেন তিনি।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:০০:৩৭   ১২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● বিষখালী নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ
● ছয় ইউনিয়নে ৪৭ মণ্ডপে দুর্গাপূজা হবে কাঁঠালিয়ায়
● কাউখালীতে সামাজিক অপরাধ প্রতিরোধে তরুণদের সচেতন করার উদ্যোগ মহিলা পরিষদের
● নেছারাবাদে পৃথক ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
● তরুণদের অংশগ্রহণে পটুয়াখালীতে তারুণ্য উৎসবের সমাবেশ



আর্কাইভ