ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা • অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ঝুঁকি নিয়ে যা বললেন রাধিকা মদন • ফোনে কথার পর ঘরে নিধির মৃত্যু, তদন্তে বিবাহিত প্রকৌশলীর সঙ্গে সম্পর্কের দাবি • সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই • চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত • বিষখালী নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ • রংপুর সদরের উপজেলা বিতর্কে চ্যাম্পিয়ন কবি নজরুল একাডেমি • চাঁদগ্রাম ইউনিয়নে গ্রাম আদালত পরিদর্শন করলেন ভেড়ামারার ইউএনও • কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে সামাজিক অপরাধ প্রতিরোধে তরুণদের সচেতন করার উদ্যোগ মহিলা পরিষদের

কাউখালীতে সামাজিক অপরাধ প্রতিরোধে তরুণদের সচেতন করার উদ্যোগ মহিলা পরিষদের


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


কাউখালীতে সামাজিক অপরাধ প্রতিরোধে তরুণদের সচেতন করার উদ্যোগ মহিলা পরিষদের

পিরোজপুর: যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী-শিশু নির্যাতন এবং অনলাইনে হয়রানিসহ সমসাময়িক নানা সামাজিক অপরাধ প্রতিরোধে তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে কাউখালী সদর ইউনিয়নের কাঠালিয়া পিজিএস বহুমুখী কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সামাজিক মূল্যবোধ বৃদ্ধি ও সচেতনতা তৈরিতে উন্মুক্ত আলোচনা করা হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাঠালিয়া পিজিএস বহুমুখী কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক নীতি বিকাশ মিস্ত্রি ও সহকারী অধ্যাপক সন্তোষ কুমার এদবর। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আব্দুর রহমান, নারী নেত্রী মৌমিতা সাহা এবং শিক্ষার্থী আব্দুল্লাহ মাহিম ও নুসরাত জাহান।

অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার বলেন, “আমাদের আজকের তরুণ সমাজই ভবিষ্যতের বাংলাদেশ গড়বে। বর্তমানে সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে অনলাইনে হয়রানি ও নানা ধরনের সাইবার অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর পাশাপাশি বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো ব্যাধিগুলো এখনো সমাজ থেকে পুরোপুরি নির্মূল হয়নি। আমরা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই, যাতে তারা শুধু নিজেরাই সুরক্ষিত না থাকে, বরং এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী ভূমিকা পালন করতে পারে। তরুণ সমাজ সচেতন ও সংগঠিত হলে সব ধরনের সামাজিক ব্যাধি প্রতিরোধ করা সম্ভব।”

বক্তারা আলোচনায় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। যেকোনো অপরাধমূলক ঘটনার সম্মুখীন হলে প্রতিবাদ করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার পরামর্শ দেন তারা।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:২৭:১৬   ১০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● বিষখালী নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ
● ছয় ইউনিয়নে ৪৭ মণ্ডপে দুর্গাপূজা হবে কাঁঠালিয়ায়
● কাউখালীতে সামাজিক অপরাধ প্রতিরোধে তরুণদের সচেতন করার উদ্যোগ মহিলা পরিষদের
● নেছারাবাদে পৃথক ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
● তরুণদের অংশগ্রহণে পটুয়াখালীতে তারুণ্য উৎসবের সমাবেশ



আর্কাইভ