ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা • অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ঝুঁকি নিয়ে যা বললেন রাধিকা মদন • ফোনে কথার পর ঘরে নিধির মৃত্যু, তদন্তে বিবাহিত প্রকৌশলীর সঙ্গে সম্পর্কের দাবি • সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই • চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত • বিষখালী নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ • রংপুর সদরের উপজেলা বিতর্কে চ্যাম্পিয়ন কবি নজরুল একাডেমি • চাঁদগ্রাম ইউনিয়নে গ্রাম আদালত পরিদর্শন করলেন ভেড়ামারার ইউএনও • কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ছয় ইউনিয়নে ৪৭ মণ্ডপে দুর্গাপূজা হবে কাঁঠালিয়ায়

ছয় ইউনিয়নে ৪৭ মণ্ডপে দুর্গাপূজা হবে কাঁঠালিয়ায়


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


ছয় ইউনিয়নে ৪৭ মণ্ডপে দুর্গাপূজা হবে কাঁঠালিয়ায়

ঝালকাঠি: কাঁঠালিয়ায় এ বছর ছয়টি ইউনিয়নের ৪৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে মূল পূজার নির্ঘণ্ট ও প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

এর মধ্যে ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নে ১০টি, ২ নম্বর পাটিখালঘাটা ইউনিয়নে ৩টি, ৩ নম্বর আমুয়া ইউনিয়নে ১১টি, ৪ নম্বর কাঁঠালিয়া সদর ইউনিয়নে ৫টি, ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নে ১১টি এবং ৬ নম্বর আওরাবুনিয়া ইউনিয়নে ৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে মণ্ডপের সংখ্যা ৪৭টি।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক খগেন্দ্র ভূষণ দাস জানান, পূজায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক দলের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম চন্দ্র বিশ্বাস গৌরঙ্গ জানান, এ বছর উপজেলার ছয় ইউনিয়নে ৪৭টি মণ্ডপে পূজা হবে। প্রতিবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে।

থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান জানান, এ বিষয়ে উপজেলা পূজা উদযাপন কমিটি এবং পূজা মণ্ডপের কমিটির সভাপতি ও সম্পাদকের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের সভা হবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা থাকবে। পূজায় কোনো ধরনের ঝুঁকি নেই। প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও মহল্লাদারসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। কোনো ধরনের নাশকতার সম্ভাবনা নেই।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৩১:৪৩   ১৪ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● বিষখালী নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ
● ছয় ইউনিয়নে ৪৭ মণ্ডপে দুর্গাপূজা হবে কাঁঠালিয়ায়
● কাউখালীতে সামাজিক অপরাধ প্রতিরোধে তরুণদের সচেতন করার উদ্যোগ মহিলা পরিষদের
● নেছারাবাদে পৃথক ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
● তরুণদের অংশগ্রহণে পটুয়াখালীতে তারুণ্য উৎসবের সমাবেশ



আর্কাইভ