ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ যুবক,দুইদিন পর মরদেহ উদ্ধার

নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ যুবক,দুইদিন পর মরদেহ উদ্ধার


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫


নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ যুবক,দুইদিন পর মরদেহ উদ্ধার

গাজীপুর: কালীগঞ্জে নৌকা ভ্রমণে গিয়ে মানিক রোজারিও (৩৫) নামে এক যুবক রহস্যজনক নিখোঁজের দুইদিন পর সোমবার দুপুরে বালু নদী থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা এলাকা থেকে বন্ধু ও প্রতিবেশিদের সাথে নৌকা ভ্রমণে বের হন মানিক রোজারিও।এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এই সংক্রান্ত বিষয়ে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ মানিকের স্ত্রী লিমা রোজারিও কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭৫৯) করেন।
সোমবার সাড়ে ১২ টার দিকে শিকুলিয়া উদুর এলাকা সংলগ্ন নদীর পাড়ে কচুরিপানার সাথে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন। সে নাগরী ইউনিয়নের বাগদী এলাকার মৃত আগস্টিন রোজারিও’র ছেলে।
নিখোঁজের স্ত্রী লিমা রোজারিও বলেন, ‘আমার স্বামী শনিবার বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে বের হন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কয়েকবার ফোন করলে বিভিন্ন মানুষের কাছ থেকে ভিন্ন ভিন্ন তথ্য পেয়েছি। কেউ বলছে তিনি নৌকায় ঘুমাচ্ছেন, কেউ বলছে ছিলেনই না। পরে তার মোবাইল ফোন অন্য কারও ব্যাগ থেকে পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায় , শনিবার বন্ধু ও পরিচিতদের সঙ্গে মানিক নৌকা ভ্রমণে বের হন। বিকাল তিনটার দিকে বাড়ি থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ হয়নি। এর কিছুক্ষণ পরে ফোর দিলে একই ইউনিয়নের পানজোড়া গ্রামের বাসিন্দা জনৈক বাতেন ফোন রিসিভ করে বলেন, মানিক নৌকায় ঘুমাচ্ছেন। তবে কিছু সময় পর আবার তিনি বলেন, মানিক নৌকায় ছিলেন না।
রাত ১০টার দিকে মানিকের নম্বরে পুনরায় কল করলে জনৈক দুলালের স্ত্রী ফোন রিসিভ করেন। তিনি জানান, তার স্বামী বাড়িতে ফিরেছেন এবং তার ব্যাগে মানিকের মোবাইল ফোন পাওয়া গেছে। প্রায় ৪০ জন যাত্রী থাকা সত্ত্বেও কেউই নিখোঁজের সঠিক তথ্য দিতে পারেননি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। প্রাথমিকভাবে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে। মোবাইল ফোন কার কাছে পাওয়া গেছে এবং শেষবার তাকে কারা দেখেছে, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩০:১৫   ১৯২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ