ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় বৃক্ষ মেলায় শিক্ষার্থীদের মাঝে গাছ উপহার

আলফাডাঙ্গায় বৃক্ষ মেলায় শিক্ষার্থীদের মাঝে গাছ উপহার


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫


আলফাডাঙ্গায় বৃক্ষ মেলায় শিক্ষার্থীদের মাঝে গাছ উপহার

ফরিদপুর: আলফাডাঙ্গায় বৃক্ষ মেলা-২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার গাছ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ মেলা-২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।
আলফাডাঙ্গা উপজেলা কৃষি অফিসার তুষার সাহার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন ও আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় ৬ষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৫:৪৭   ৫৯ বার পঠিত  |