ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেডামারা সরকারি মহিলা কলেজে নবীন বরণ

ভেডামারা সরকারি মহিলা কলেজে নবীন বরণ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫


ভেডামারা সরকারি মহিলা কলেজে নবীন বরণ

কুষ্টিয়া: ভেড়ামারায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ১৫ সেপ্টেম্বর ২০২৫খ্রি. (সোমবার) সকাল ১০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।

সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো ভেড়ামারা সরকারি মহিলা কলেজের নবীন শিক্ষার্থীদেরকে।

এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসরুর উল আলম।

আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোহা: আনিসুর রহমান। আরও উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহা: জিয়ারুল ইসলাম।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৭:২১   ৪৫০ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ