ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » চাঁদা না দেয়ার কুপিয়ে জখমের দেড় মাস পর যুবকের মৃত্যু

চাঁদা না দেয়ার কুপিয়ে জখমের দেড় মাস পর যুবকের মৃত্যু


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫


চাঁদা না দেয়ার কুপিয়ে জখমের দেড় মাস পর যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় কুপিয়ে জখম করার দেড় মাস পর এক যুবককে মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী নুরজাহান বেগম ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনের জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বুধবার বিকেলে মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম মোঃ রিপন মিয়া (৩৫)। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের মৃত রওশন আলী ছেলে।
নিহতের স্ত্রী নুরজাহান বেগম জানায়, মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়াচর এলাকার আউয়াল মিয়া, শফিকুল ইসলাম, আরমান হোসেন, সোহাগ মিয়া, কবির হোসেন, রিজভী মিয়া ও তার সহযোগিদের সাথে রিপন মিয়া পরিবার ও স্বজনদের রাজনৈতিক ও পারিবারিকভাবে মত বিরোধ ছিলো।

এর জের ধরে গত বছরের আগস্টে দেশের পট পরিবর্তনের হওয়ার পর আউয়াল মিয়া, শফিকুল ইসলাম, আরমান হোসেন, সোহাগ মিয়া, কবির হোসেন, রিজভী মিয়াসহ তাদের সহযোগিরা শান্তিতে এলাকায় বাস করার বিনিময়ে তার স্বামী রিপন মিয়ার কাছে দশ লাখ টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে অস্বীকার করলে নিধারিত সপ্তাহ খানেক সময় দিয়ে প্রাণ নাশের হুমকি প্রদান করে।

প্রাণভয়ে গত দুই মাস পূর্বে রিপন মিয়া তার স্ত্রী ও পরিবার পরিজন নিয়ে নিজ গ্রাম খালিয়ারচর এলাকা ছেড়ে একই ইউনিয়নের হাজীরটেক এলাকায় আশ্রয় নেয়। দীর্ঘদিন বাড়ির বাইরে থাকার পর বাড়িঘরে অবস্থা জানার জন্য গত ২৪ জুলাইরাতে তার পৈত্রিক ভিটায় অবস্থান করেন। ওই দিন দিবাগত রাত আড়াইটার দিকে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা আব্দুল আউয়াল, সেন্টু মিয়া, পিয়ার আলী ও তার সহযোগিরা মিলে রিপনের উপর হামলা করে। এসময় ধারালো দেশিয় অস্ত্র দিয়ে এলাপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্বামীর আর্তচিৎকারে শোনে তিনি ঘর থেকে বের হলে তাকে স্পর্শকাতরস্থানে আঘাত করে শারীরিক ভাবে লাঞ্চিত করে।

এসময় বাড়িঘরের আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে হামলাকারী ঘটনাস্থল থেকে সটকে পড়ে। আশপাশের লোকজন তাদের আর্তচিৎকার শোনে দ্রæত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নুরজাহানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও রিপন মিয়ার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দ্রæত তাকে ইনসেটিভ কেয়ার ইউনিটে (আইসিইও) স্থানান্তর করে। সেখানে এক মাস ২২দিন থাকার পর চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার (১৬ সেপ্টেম্বর) তিনি মারা যান।

মামলা নিতে পুলিশের গড়িমসি রিপন মিয়া প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতের গুরুতর আহত হওয়ার পর তার স্ত্রী গত ২৭ জুলাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে না নিলে প্রতিপক্ষরা রিপন মিয়ার পরিবারকে নানাভাবে অভিযোগ না দিতে বিভিন্নভাবে শাসাতে থাকে। নিহতের স্ত্রী নুরজাহান বেগম জানান, হামলাকারীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের বিরুদ্ধে মামলা ওই সময় নেয়নি। স্বামী মারা যাওয়ার পর বুধবার রাতে তড়িগড়ি করে থানায় মামলা নথিভ‚ক্ত করে।

এ ব্যপারে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, হামলার শিকার হওয়ার পর থানায় অভিযোগের দায়ের বিষয়টি সঠিক নয়। মঙ্গলবার নিহতের স্ত্রী অভিযোগ দেয়ার পর পুলিশ মামলা নথিভ‚ক্ত করেছে। আসামীদের গ্রেপ্তারে অলরেডি পুলিশ অভিযান চালাচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২০:৪৪   ৫২ বার পঠিত  |