ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » উচ্ছেদ করা সোঁতি বাঁধ পুনঃস্থাপন, ফের উচ্ছেদ

উচ্ছেদ করা সোঁতি বাঁধ পুনঃস্থাপন, ফের উচ্ছেদ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫


উচ্ছেদ করা সোঁতি বাঁধ পুনঃস্থাপন, ফের উচ্ছেদ

পাবনা: চলনবিল অধ্যুষিত পাবনার চাটমোহরে নদীর পানি প্রবাহের গতিপথ রোধকরে অবৈধভাবে দেওয়া সোঁতি বাঁধ উচ্ছেদের দুই দিনের মাথায় আবারো সোঁতি জাল স্থাপন করে অবৈধভাবে মাছ শিকার শুরু করে স্থানীয় প্রভাবশালীরা।

মঙ্গলবার বিকেলে এমন খবর পেয়ে মুষলধারে বৃষ্টির মধ্যেই উপজেলার ধরমগাছা ব্রিজের নিচে গুমানী নদীর ছাওয়ালদহ এলাকায় পুণ:স্থাপন করা সোঁতি বাঁধ আবারো উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। এরআগে শনিবার বিকেলে একই জায়গায় সোঁতি বাঁধ উচ্ছেদ করেছিলেন ইউএনও। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জানাগেছে, প্রতিবছর বর্ষার পানিতে ভরে ওঠে চলনবিল অধ্যুষিত চাটমোহর উপজেলার বিভিন্ন বিল ও নদ-নদী। এ সময় প্রচুর পরিমাণে মাছ থাকে নদীতে। বিল ও নদ-নদী থেকে পানি নামার সময় বাঁশের বেড়া দিয়ে স্রোতে তৈরি করে অবৈধভাবে সোঁতি বাঁধ দিয়ে মাছ শিকার করে থাকেন স্থানীয় প্রভাবশালীরা। এর নেপথ্যে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এদিকে এই জাল স্থাপনের ফলে বিল ও নদ-নদী থেকে পানি নামতে দেরি হওয়ায় কৃষকরা সঠিক সময়ে ফসল লাগাতে পারেন না। শুধু তাই নয়, কৃত্রিম স্রোত সৃষ্টির ফলে নদী ভাঙন দেখা দেয়। এতে নদীপাড়ের দরিদ্র মানুষের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যায়। অন্যদিকে প্রকৃত জেলেরা মাছ শিকার করতে পারেন না। যে কারণে সরকারিভাবেই নিষিদ্ধ করা হয়েছে সোঁতি বাঁধ স্থাপন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কঠোর নজরদারিতে শনিবার বিকেলে উপজেলার ধরমগাছা এলাকায় গুমানী নদীতে স্থানীয় প্রভাবশালীদের দেওয়া সোঁতি বাঁধ উচ্ছেদ করেন। কিন্তু দুই দিন না যেতেই আবারো সোঁতি বাঁধ স্থাপন করে মাছ শিকার করার সংবাদ পেয়ে মঙ্গলবার বিকেলে আবারো পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় সেই সোঁতি বাঁধ উচ্ছেন করেন ইউএনও মুসা নাসের চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আব্দুল মতিন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, উচ্ছেদ করা সোঁতি বাঁধ আবারো পুনঃস্থাপন মানেই আইনের লঙ্ঘন। কৃষক, প্রকৃত মৎস্যজীবি বা নদীপাড়ে বসবাসকারী মানুষের ক্ষতি হয় এমন কোন বাঁধ নদীতে দিতে দেওয়া হবে না। যতো প্রভাবশালীই হোক না কেন, যতোবার সোঁতি জাল স্থাপন করবে, ততোবার উচ্ছেদ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৭:১৫   ২৪০ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ