ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫


অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

পিরোজপুর: র‍্যাব-১ এবং বিমানবন্দর থানার যৌথ অভিযানে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে অপহরণকারীর কাছ থেকে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণকারীকেও করা হয়েছে গ্রেফতার। বুধবার (১৭ সেপ্টেম্বর) অপরহনকারী টিকটকার বরগুনার তালতলী উপজেলার আবু মুসা শিকদার (২৩) কে আদালত প্রেরন করা হয়েছে উল্লেখ্য কাউখালীতে ১৩ বছরের স্কুল ছাত্রীর সাথে টিকটকের মাধ্যমে পরিচয় হয় বরগুনার জেলার আমতলী উপজেলার বগীরহাট এলাকার জালাল শিকদারের ছেলে টিকটকার মুসা আকনের সাথে।
সেই সূত্র ধরে মুসা সিকদার কাউখালীতে এসে সপ্তম শ্রেণির স্কুল ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে তাকে বহুবার উত্ত্যক্ত করে। স্কুল ছাত্রী মেয়েটি তার পরিবারকে জানালে পরিবার টিকটক আবু মুসাকে নিষেধ করে। মুসা স্কুল ছাত্রীর পরিবারকে বিয়ের প্রস্তাব দিলে প্রাপ্ত বয়স না হওয়ায় তা প্রত্যাখ্যান করে।
পরবর্তীতে স্কুলছাত্রী গত ২জুন কাউখালী শহরের বেইলি ব্রিজ এলাকা থেকে স্কুলে যাওয়ার পথে আসামি মুসা ও তার লোকজন জোরপূর্বক তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে কাউখালী থানায় অপহরণের মামলা করলে পুলিশ মোবাইল ট্রাকিং এর মাধ্যমে ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ ও র‍্যাবের ১এর সহায়তায় আসামি মোঃ আবু মুসা শিকদারকে গ্রেফতার এবং তার বাসা থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, কাউখালী থেকে স্কুল ছাত্রী অপহরণ হওয়ায় আমরা বিভিন্ন তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৬ সেপ্টেম্বর ঢাকা এয়ারপোর্ট থানা এলাকা থেকে অপহরণকারী আবু মুসা শিকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।আসামিকে বুধবার পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:২৬:২০   ১৬০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ