ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » গ্রাম আদালতের বার্ষিক কার্যক্রমের অগ্রগতি সভায় প্রথম স্থান অর্জন

গ্রাম আদালতের বার্ষিক কার্যক্রমের অগ্রগতি সভায় প্রথম স্থান অর্জন


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫


গ্রাম আদালতের বার্ষিক কার্যক্রমের অগ্রগতি সভায় প্রথম স্থান অর্জন

ব্রাহ্মণবাড়িয়া: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার ১৬ ই সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে জেলা পর্যায়ে গ্রাম আদালতের বার্ষিক কার্যক্রমের অগ্রগতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক শংকর কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার এবং ইউএনডিপি’র প্রজেক্ট অ্যানালিস্ট সিলবা দি। এছাড়া প্রকল্পের জেলা ব্যবস্থাপক মেরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

সভায় আলোচনায় উঠে আসে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত ১০০ ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালিত হয়েছে। গ্রামীণ জনগোষ্ঠীর দৌড়গোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালত কার্যকর ভূমিকা রাখছে। এ সময় বিগত বছরের গ্রাম আদালতের কার্যক্রম, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা এবং চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়।

বক্তারা বলেন, গ্রামীণ জনগণের মধ্যে আইনি সহায়তা সহজলভ্য করতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। ইউনিয়ন পরিষদ পর্যায়ে চেয়ারম্যান ও সদস্যদের সক্ষমতা বৃদ্ধি, জনসচেতনতা কার্যক্রম এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

আলোচনা সভা শেষে গ্রাম আদালতের কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে নাসিরনগর উপজেলার ৬ নং বুড়িশ্বর ইউনিয়ন প্রথম স্থান অর্জন করে। সম্মাননা গ্রহণ করেন ইউনিয়নের ৪ বারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৪:২০   ১৯০ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


রাতে টিকটক নিয়ে দাম্পত্য কলহ, দুপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুই সেকমো বদলি
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরার উদ্বোধন
ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা
তারাকান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার



আর্কাইভ