ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ফরিদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

ফরিদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫


ফরিদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

ফরিদপুর: ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের জীবমান উন্নয়নের কর্মসূচির আওতায়, ফরিদপুর সদর উপজেলায় মেধাবী অসচ্ছল, গরীব, অসহায়, প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা সমাজকল্যাণ কমিটির আয়োজনে, বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি ৩৮ জন শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে মোট ৭৬ হাজার টাকা বিতরণ করা হয়।
ফরিদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাহাবুর রহমান এর সভাপতিত্বে, এ-সময় শিক্ষার্থীদের মাঝে (নগদ অর্থ) প্রদান করেন, বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, বর্তমানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীর মানুষেরা বর্তমানে শিক্ষিত হয়ে সরকারি বেসরকারি বিভিন্ন দায়িত্বশীল পদে কাজ করে যাচ্ছেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষিত না হলে সামাজিক সুবিধা পাওয়া যায় না। লেখাপড়ার মান উন্নয়নে আগামী দিনে রাষ্ট্রের কর্ণধার হিসেবে নিজেকে নিয়োজিত রাখবে। তাহলেই আর্থিক অনুদান দেওয়াটা সার্থক হবে। এ-সময় তিনি, আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসবকে সামনে রেখে জানান, পূজা মণ্ডপসমূহে প্রশাসন সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপ কমিটিদের নিরাপত্তা জোরদার করতে হবে।
এ-সময় সদর সহকারী সমাজসেবা অফিসার সোরাইয়া আক্তার আইরিন সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৬:০০   ১১৮ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ