ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরের তাঁতিবন্দে বিএনপির কর্মী সমাবেশ

সুজানগরের তাঁতিবন্দে বিএনপির কর্মী সমাবেশ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫


সুজানগরের তাঁতিবন্দে বিএনপির কর্মী সমাবেশ

পাবনা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র তৃণমুল পর্যায়ে সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষ্যে পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।তাঁতিবন্দ ইউনিয়ন বিএনপি নেতা বাকীবিল্লাহ এর সভাপতিত্বে ও সুজানগর পৌর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি বাবুল হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু। অন্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা আহমেদ আলী প্রামাণিক লাটু, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আনিসুর রহমান খোকন, ইউনিয়ন বিএনপি নেতা শহিদুর রহমান ও আব্দুল আলিম প্রমূখ।

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব বলেন তৃণমূলের নেতাকর্মীরা হচ্ছে দলে প্রাণ। বিভিন্ন সময় দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল কিন্তু সংগঠনের তৃণমূলের নেতাকর্মীদের ভিত্তি অত্যন্ত মজবুত থাকায় ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। হত্যা গুম ও বিভিন্ন ধরনের মামলা দিয়ে গ্রেফতার করে আমাদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

এ সময় তিনি দলের প্রতিটি নেতাকর্মীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫১:৪৬   ৩৬৩ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ