ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাবি শিক্ষার্থী সুজানগরের কৃতি সন্তান দ্বীপ মাহবুব

ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাবি শিক্ষার্থী সুজানগরের কৃতি সন্তান দ্বীপ মাহবুব


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫


ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাবি শিক্ষার্থী সুজানগরের কৃতি সন্তান দ্বীপ মাহবুব

পাবনা: দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড- ২০২৫’ এ ভূষিত হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইবিএ শিক্ষার্থী দ্বীপ মাহবুব। গত সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
দ্বীপ মাহবুব পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের কামারদুলিয়ার আব্দুল হাই শেখের ছোট ছেলে। গ্রামের তাঁতীবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাঁতিবন্দ মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হোন রাজশাহী শাহ মাখদুম কলেজের মানবিক শাখায়।সেখান থেকে জিপিএ ৫ নিয়ে সফলতার সঙ্গে উচ্চ মাধ্যমিক শেষ করেন।
বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে (আইবিএ) ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিবিএ অষ্টম ব্যাচে অধ্যায়নরত। দ্বীপ মাহবুব ২০২৪ এর জুলাই বিপ্লবে আওয়ামী লীগের গুলিতে একটি চোখ হারান। এ সময় একটি গুলি তার মস্তিষ্কে আঘাত হানে। দীর্ঘ ৫ মাস চিকিৎসা শেষে সুস্থ হলেও শরীরের একপাশ অবশ হয়ে যায়।
ইয়ুথ ভলানটিয়ার অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে দ্বীপ মাহবুব বলেন, সকল শুকরিয়া মহান রাব্বুল আলামীনের প্রতি, যিনি আমাকে এতটা সম্মানিত করেছেন। চব্বিশের জুলাইয়ে দেশের একজন সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিক হিসেবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আন্দোলনে অংশগ্রহণ, অন্য কোনো চাওয়া-পাওয়া ছিল না।

কোটার যৌক্তিক সংস্কার ও আমার ভাইয়েদের খুনের বিচারের দাবিতে রাজপথে নামা, সবশেষ দেশের জন্য নিজের একটা অঙ্গ (চোখ) উৎসর্গ করার সৌভাগ্য হয়। আজকে আমি যে সম্মান পেয়েছি, সেটা জুলাইয়ে একটি বলিদানের প্রতিফলন হিসেবে দেখছি। ধন্যবাদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আমার এ ক্ষুদ্র ত্যাগকে স্বীকৃতি দেয়ার জন্য।
তিনি আরও বলেন, জুলাই পরবর্তীতে বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতা আমাকে দমিয়ে রাখতে পারেনি। সমস্যা নিয়েই আবারও পড়াশোনা এবং পূর্বের ন্যায় সকল কাজে অংশগ্রহণ করি। তারই অংশ হিসেবে বর্তমানে রাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে লড়ছি। এছাড়া ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৮:৩০   ২৫৫ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
রামেক হাসপাতালে নতুন অধুনিক মেশিন সংযোজন
দূর্গাপুরে জমি নিয়ে বিরোধে আহত ১
গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার



আর্কাইভ