![]()
মানিকগঞ্জ: সমাজের সকলের নিজ উদ্যোগ ও সহযোগিতা করলে একজন হতদরিদ্র মানুষ ভিক্ষাবৃত্তি পেশা ছেড়ে সন্মানজনক পেশায় এসে আত্মনির্ভরশীল হওয়া সম্ভব।
বুধবার(১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিন বাজারে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় বিভিন্ন উপকার ভোগীদের দোকান ও অটোরিকশা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করতে এসে এ কথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
তিনি আরো বলেন, ভিক্ষাবৃত্তি একটি অসন্মানজনক পেশা এটা সমাজে কেউ ভালো চোঁখে দেখে না। রাস্ট্র হিসেবে এটা ভালো বার্তা দেয় না। তারপরও মানুষ বিভিন্ন কারনে ও পরিস্থিতির শিকার হয়ে এ পেশা বেছে নেয়। এ থেকে তাদেরকে বের করে নিয়ে আসা খুব কঠিন কাজ নয়।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী আরো বলেন, এই উদ্যোগ ও কার্যক্রমের মাধ্যমে এ পেশা ছেড়ে সন্মানজনক পেশায় এসে আত্মনির্ভরশীল হতে পারে। পর্যায়ক্রমে ভিক্ষুকদের পুনর্বাসিত করা হবে বলেও জানান তিনি।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের অর্থায়ণে উপজেলার প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিন বাজারে উপকার ভোগী ছালেহা খাতুনের দোকান উদ্বোধন করেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মো.মঞ্জুরুল ইসলামের পরিচালনায় অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.মনোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো.আব্দুল বাতেন,উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল হাসান সোহাগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, কৃষি অফিসার মো.হাবিবুল বাসার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.আহাদী হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা, উপজেলা প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৫৭:২৯ ১৫৯ বার পঠিত | ● কমিশনার ● ঢাকা বিভাগীয় ● মানিকগঞ্জ