ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রংপুর বিভাগের শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হলেন উলিপুরের মাহবুবার রহমান

রংপুর বিভাগের শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হলেন উলিপুরের মাহবুবার রহমান


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫


রংপুর বিভাগের শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হলেন উলিপুরের মাহবুবার রহমান


কুড়িগ্রাম: জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার পর এবার রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন উলিপুর উপজেলার বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবার রহমান।

‎বুধবার(১৭ সেপ্টেম্বর) রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক এর পক্ষে সহকারী পরিচালক আমিনুল ইসলাম মন্ডলের স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন ও গুণী শিক্ষক নির্বাচন উপলক্ষে এই ঘোষণা দেওয়া হয়।

‎জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন ও গুণী শিক্ষক নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় প্রতিযোগিতা মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই কমিটির সভাপতি ও রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি এর সভাপতিত্বে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।এসময় শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত পারদর্শিতা, শিক্ষকের বিভিন্ন কলাকৌশল, স্থানীয় অভিভাবকদের সঙ্গে জানাশোনা, পেশাগত দক্ষতা, প্রশ্ন তৈরির দক্ষতা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রতি পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীর ব্যক্তিগত প্রোফাইল তৈরি, ঝরে পড়া হার রোধে নিয়মিত হোম ভিজিট, উপস্থিতি বৃদ্ধিতে শিক্ষকের বিশেষ ভূমিকা, শিক্ষকের ইনোভেশন, শিক্ষার্থীদের সৃজনশীল কাজে উদ্ধুদ্ধকরণ, বিদ্যালয়ে উন্নয়নমূলক কাজে সহায়তা করাসহ নানা বিষয়ে উক্ত কমিটি যাচাই-বাছাই শেষে বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবার রহমানকে বিভাগীয় শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।

‎এ বিষয়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক মাহবুবার রহমান বলেন, জেলার পর এবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি। এই অর্জন আমাকে সামনের দিনে এই ধরনের কার্যক্রমে আরও বেশি উদ্বুদ্ধ করবে। আমি যেন এভাবেই কাজ করে যেতে পারি, সেজন্য সকলের নিকট দোয়াপ্রার্থী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০২:৪৬   ৮৩৫ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ