ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সমাজের সকলের সহযোগিতায় ভিক্ষাবৃত্তি ছেড়ে সন্মানজনক পেশায় আত্মনির্ভরশীল হওয়া সম্ভব:ঢাকা বিভাগীয় কমিশনার

সমাজের সকলের সহযোগিতায় ভিক্ষাবৃত্তি ছেড়ে সন্মানজনক পেশায় আত্মনির্ভরশীল হওয়া সম্ভব:ঢাকা বিভাগীয় কমিশনার


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫


সমাজের সকলের সহযোগিতায় ভিক্ষাবৃত্তি ছেড়ে সন্মানজনক পেশায় আত্মনির্ভরশীল হওয়া সম্ভব:ঢাকা বিভাগীয় কমিশনার

মানিকগঞ্জ: সমাজের সকলের নিজ উদ্যোগ ও সহযোগিতা করলে একজন হতদরিদ্র মানুষ ভিক্ষাবৃত্তি পেশা ছেড়ে সন্মানজনক পেশায় এসে আত্মনির্ভরশীল হওয়া সম্ভব।
বুধবার(১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিন বাজারে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় বিভিন্ন উপকার ভোগীদের দোকান ও অটোরিকশা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করতে এসে এ কথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
তিনি আরো বলেন, ভিক্ষাবৃত্তি একটি অসন্মানজনক পেশা এটা সমাজে কেউ ভালো চোঁখে দেখে না। রাস্ট্র হিসেবে এটা ভালো বার্তা দেয় না। তারপরও মানুষ বিভিন্ন কারনে ও পরিস্থিতির শিকার হয়ে এ পেশা বেছে নেয়। এ থেকে তাদেরকে বের করে নিয়ে আসা খুব কঠিন কাজ নয়।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী আরো বলেন, এই উদ্যোগ ও কার্যক্রমের মাধ্যমে এ পেশা ছেড়ে সন্মানজনক পেশায় এসে আত্মনির্ভরশীল হতে পারে। পর্যায়ক্রমে ভিক্ষুকদের পুনর্বাসিত করা হবে বলেও জানান তিনি।

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের অর্থায়ণে উপজেলার প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিন বাজারে উপকার ভোগী ছালেহা খাতুনের দোকান উদ্বোধন করেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মো.মঞ্জুরুল ইসলামের পরিচালনায় অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.মনোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো.আব্দুল বাতেন,উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল হাসান সোহাগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, কৃষি অফিসার মো.হাবিবুল বাসার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.আহাদী হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা, উপজেলা প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৭:২৯   ২৭৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ