![]()
পিরোজপুর: কাউখালী উপজেলা প্রশাসন ও কাউখালী সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কাউখালী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান আজম আলী খান, ইউপি সদস্য ঝর্ণা রানী কর, আকবর হোসেন দুলাল, মোহাম্মদ সাঈদ, জাকির হোসেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আশুতোষ বড়াল প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, পিরোজপুর জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় কাউখালী উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের সাথে পর্যায়ক্রমে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা করা হচ্ছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:০০:৩০ ৪৮ বার পঠিত | ● কাউখালী ● কার্যক্রম ● জন্ম মৃত্যু নিবন্ধন ● সভা