ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সুজানগরে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫


সুজানগরে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পাবনা: সুজানগরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপকারভোগী কৃষক-কৃষাণির হাতে এসব কৃষি উপকরণ হস্তান্তর করা হয়।
২০২৫-২৬ অর্থবছরে খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন,এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধি ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে । উপজেলার ৪৩০ জন কৃষক-কৃষাণীকে বিনামূল্যে এ সার ও বীজ দেওয়া হচ্ছে, আর প্রত্যেক কৃষক ৫ কেজি উন্নত জাতের মাসকালাই ফসলের বীজের সাথে ১০ কেজি ডিএপি সার এবং ০৫ কেজি এমওপি সার পাচ্ছেন জানিয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান জানান, সরকারের দেওয়া ৫ কেজি মাসকলাই বীজ দিয়ে ১ বিঘা জমিতে চাষ করা সম্ভব।

মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী বীজ রোপণ করলে কৃষকরা ভালো ফলন পাবেন। তিনি আরও বলেন, মাসকলাই প্রোটিনসমৃদ্ধ ফসল। যারা মাছ-মাংস কম খান, তারা মাসকলাই খেলে প্রোটিনের ঘাটতি পূরণ হবে। তাছাড়া মাসকলাই চাষ শেষে একই জমিতে ধান উৎপাদন সম্ভব, যা কৃষকদের জন্য বাড়তি সুবিধা। অল্প খরচে অধিক ফলন পাওয়ায় কৃষকদের কাছে মাসকলাই চাষ অত্যন্ত লাভজনক বলেও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৬:৪৮   ৫১০ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ