ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে রোগীকে মারধর করলো স্বাস্থ্যকর্মী

দুমকিতে রোগীকে মারধর করলো স্বাস্থ্যকর্মী


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫


দুমকিতে রোগীকে মারধর করলো স্বাস্থ্যকর্মী

পটুয়াখালী: দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের কমিউনিটি ক্লিনিকে ওষুধ বিতরণের সময় রোগীকে মারধরের অভিযোগ উঠেছে এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই সিএইচপি (কমিউনিটি হেলথ প্রোভাইডার) তরিকুল ইসলাম রাসেল পাল্টা দাবি করেছেন, রোগীরাই বাঁশ দিয়ে তাকে আঘাত করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ‘৯৯৯’-এ ফোন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, রাসেল প্রায়ই মাদক সেবন করে নারীদের সঙ্গে কুরুচিপূর্ণ মন্তব্য ও দুর্ব্যবহার করেন। স্থানীয় যুবক জুবায়ের বলেন, “মহিলা রোগীরা একা রাসেলের কাছে ওষুধ নিতে ভয় পান। সম্প্রতি তিনি এক মহিলাকে শারীরিকভাবে হয়রানি করেছেন।”
তবে অভিযুক্ত রাসেল সাংবাদিকদের বলেন, “আমি ঈসা নবী। আমার ওস্তাদ ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের প্রিন্সিপাল নুরুল আমিন তালুকদার।” তিনি আরও জানান, নারী নির্যাতন মামলায় তিন মাস জেল খেটেছেন এবং নেশা থেকে মুক্তির জন্য নয় মাস রিহ্যাবে ছিলেন। তবে চায়ের কাপ ভাঙা বা ক্লিনিকের মালামাল বিক্রির অভিযোগ তিনি অস্বীকার করেন।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক এস এম শহিদুল ইসলাম মিঠু বলেন, “রাসেল মানসিকভাবে অসুস্থ। স্থানীয়রা তার দ্রুত প্রত্যাহারের দাবি তুলেছেন। আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৩:৩৯   ১৪৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ