ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ২৮ ইঞ্চি উচ্চতায় আটকে আছে ১৮ বছর বয়সী তৌহিদ

হাতিয়ায় ২৮ ইঞ্চি উচ্চতায় আটকে আছে ১৮ বছর বয়সী তৌহিদ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫


হাতিয়ায় ২৮ ইঞ্চি উচ্চতায় আটকে আছে ১৮ বছর বয়সী তৌহিদ

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় দূর থেকে দেখে মনে হবে ৩ বা ৪ বছর বয়সী কোন শিশু হেঁটে আসছে। শরীরের ঘটন দেখে শারীরিক অক্ষমতা কিছুটা প্রকাশ পেলেও প্রথম দেখায় বুঝার জো নেই তার বয়স ১৮ বছর। শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক উচ্চতা থেকে বঞ্চিত হয়ে ২৮ ইঞ্চিতে আটকে আছে ১৮ বছর বয়সী হাতিয়ার চরকিং ইউনিয়নের বাসিন্দা তৌহিদ হোসেন।
২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৯ নং ওয়র্ডের ফারুক জাহেদা দম্পতির কোল জুড়ে আসে তৌহিদ হোসেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তৌহিদ সবার ছোট। জন্মের পর থেকে সম্পূর্ণ সুস্থ থাকা তৌহিদের শারীরিক অক্ষমতা দেখা দেয় তিন বছর বয়সে। শারীরিক প্রতিবন্ধকতা দেখা দেওয়া পর স্থানীয় চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিয়েও কোন প্রকার কুলকিনারা হয়নি। পারিবারিক অসচ্ছলতা থাকায় তৌহিদকে উপজেলার বাইরে নিয়ে চিকিৎসা করানোর অবস্থা ছিল না পরিবারের।
স্থানীয়রা জানান, স্বাভাবিক উচ্চতা থেকে বঞ্চিত হয়েও তৌহিদ এলাকার সবার কাছে অনেক প্রিয়। সবাই তাকে নিয়ে খেলাধুলা আর দুষ্টমিতে মেতে থাকে। প্রতিবেশীরা একদিন না দেখলে বাড়িতে চলে যান খোঁজ নিতে। সেও খুব সহজে সবাইকে আপন করে নেয়।
তৌহিদের বাবা ওমর ফারুক জানান, তৌহিদের বয়স বর্তমানে ১৮ বছর। পরিবারের ভরণ পোষণ ও দুই সন্তানের পড়া লেখার খরচ চালিয়ে তৌহিদের চিকিৎসা চালানোর মত অবস্থা তার নেই। তাই সমাজের বৃত্তবান ও সরকারি সহযোগিতা কামনা করেছেন তিনি।
চরকিং ইউনিয়নের দ: গামছাখালী দারুসসালাম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক বিদ্যালয়ে পড়ার বয়স না থাকায় আমাদের মাদ্রাসায় ভর্তি করা হয়েছে তৌহিদকে। অন্যান্য শিক্ষার্থীদের সাথে মাদ্রাসায় এসে পড়ালেখা করে তৌহিদ। তার মেধা ভালো আছে। পড়ালেখার পিছনে সময় দিলে ভবিষ্যতে সে ভালো কিছু করতে পারবে।
হাতিয়া উপজেলা নির্বহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, তৌহিদের বিষয়ে আমরা খোঁজ খবর নিয়েছি। ইতি মধ্যে তার জন্য সমাজসেবা অফিসের মাধ্যমে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও তার পরিবারের পক্ষ থেকে যদি কোন আবেদন থাকে অথবা সরকারি প্রশিক্ষণের মাধ্যমে যদি তাকে স্বাবলম্ভী করা যায় আমরা সে বিষয়ে সহযোগিতা কামনা করছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:০৯   ২২৯ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ