ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটা সৈকতে নারীদের গোসলের ভিডিও ধারণ,যুবককে কারাদণ্ড

কুয়াকাটা সৈকতে নারীদের গোসলের ভিডিও ধারণ,যুবককে কারাদণ্ড


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫


কুয়াকাটা সৈকতে নারীদের গোসলের ভিডিও ধারণ,যুবককে কারাদণ্ড

পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতে নারীদের গোসলের ভিডিও গোপনে ধারণ করার দায়ে রুবেল পাহলান (৩০) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার ১৭ সেপ্টেম্বর ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ডাদেশ দেন কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকরা সৈকতে গোসল করেছিলেন। এসময় গোপনে নারীদের গোসলের ভিডিও ধারণ করছিলেন রুবেল। বিষয়টি দেখে সৈকতের ফটোগ্রাফাররা তাকে ধরে ফেলেন। পরে তাকে ট্যুরিস্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরে কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক অভিযুক্ত রুবেলকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে পুলিয়ে সোপর্দ করেন।
স্থানীয় ফটোগ্রাফার মো. জাকারিয়া বলেন, ‌‘আমরা দেখি সে মেয়েদের ভিডিও করছে আর খারাপ মন্তব্য করছে। সঙ্গে সঙ্গে আমরা গিয়ে তাকে পুলিশে দেই।’আরেক ফটোগ্রাফার রুবেল বলেন, ‘তার মোবাইল চেক করে দেখি অনেক ভিডিও বানানো আছে। যেগুলো ফেসবুকে ছেড়ে কুয়াকাটার বদনাম করে।’
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘আমরা সার্বক্ষণিকভাবে পর্যটকদের সেবা দিতে প্রস্তুত। এমন ব্যক্তিদের কোনো ছাড় নেই।’
কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন সাদেক বলেন, ‘ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ধরনের কাজে কাউকে ছাড় দেওয়া হবে না।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৩৬   ১৫০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ